পাঠ্যবই পড়েই পুরো নম্বর পেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ম স্থান অধিকারীসর্বমোট প্রাপ্তনম্বর-৫৯৮প্রাথমিক শিক্ষা সমাপনীপরীক্ষা-২০১০প্রতিটি বিষয়ের পাঠ্যবই খুব ভালো করে পড়বে। প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে প্রতিটি বিষয়। আমি গণিতের অনুশীলনীর প্রশ্ন চর্চা করেছি, সঙ্গে সঙ্গে উদাহরণের প্রশ্নও চর্চা করেছি। পুরো বই ভালোভাবে পড়ার কারণে যেকোনো ধরনের প্রশ্নের উত্তর আমার কাছে সহজ হয়েছে।গণিত বিষয়টি অনুশীলনের ওপর নির্ভরশীল। তাই প্রতিদিন অঙ্কের সমস্যাগুলো সমাধান করবে। আর জ্যামিতির অঙ্কনগুলো সঠিকভাবে দেখে-শুনে চর্চা করবে।বাংলা বিষয়ে গদ্য, পদ্য ও ব্যাকরণের সমন্বয়ে প্রশ্ন হয়ে থাকে। তাই বুঝে-শুনে উত্তর করবে। বাংলায় বানান ভুল করা যাবে না। সমাজ ও বিজ্ঞান বিষয়ে একটু চেষ্টা করলে পুরো নম্বর পেতে পারো। এ ক্ষেত্রেও পাঠ্যবই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি পাঠ্যবই পড়েই পুরো নম্বর পেয়েছি।আমি প্রতিদিন গড়ে ছয়-সাত ঘণ্টা পড়াশোনা করেছি। আমার কোনো গৃহশিক্ষক ছিল না। আমার মা-বাবা নিয়মিত পড়াশোনার খোঁজখবর রাখতেন। সমস্যা হলে আমাকে সহায়তা করতেন। আমি পড়াশোনায় কখনো ফাঁকি দিইনি। প্রতিদিন মনোযোগসহকারে নিজের পড়া নিজেই পড়েছি। তোমাদের প্রস্তুতি তো শেষ, তাই না? এখন ভালো করে প্রতিটি বিষয় রিভিশন দেবে। প্রতিটি বিষয়ের ভালো রিভিশন এবং আত্মবিশ্বাস তোমার প্রস্তুতিকে অনেক বেশি এগিয়ে দেবে। আমি যেমন পাঠ্যবই পড়েই পুরো নম্বর পেয়েছি আশা করি তোমরাও পাঠ্যবই পড়েই ভালো নম্বর পেতে পারো।