প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি মনোযোগসহকারে পড়ে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর করবে। চিন্তাশক্তি দিয়ে উদ্দীপকটিকে মূল পাঠ্যবইয়ের বিষয়ের ওপর প্রসারিত করলে উত্তর লেখা সহজ হয়ে যাবে। প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর যথাযথভাবে লিখবে। মনে রাখবে, মূল্যায়নের ক্ষেত্রে প্রশ্নের যথার্থ উত্তরটি যেমন প্রাধান্য পায়, তেমনি সব উদ্দীপকের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে যৌক্তিক সময় পাওয়া যায়। এমসিকিউ প্রশ্নের উত্তরের অপশনগুলো খুব কাছাকাছি থাকে। তাই সঠিক উত্তর বাছাইয়ে সতর্ক হতে হবে। এইচএসসিতে এবার গণিত বিষয়ের ওপর সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। উচ্চশিক্ষায়, বিশেষ করে প্রকৌশল বিষয়ে ভর্তির ক্ষেত্রে গণিত বিষয়ের নম্বর বেশি গুরুত্বপূর্ণ। তাই গণিতের সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সতর্ক থাকবে।
অধ্যক্ষ
রাজশাহী কলেজ, রাজশাহী