পাঠ্যবইয়ের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী  পাঠ্যবই ভালো করে পড়তে হবে। পাঠ্যবইয়ের কোনো বিকল্প নেই। পাঠ্যবই ভালো করে বুঝতে পারলে যেকোনো ধরনের প্রশ্নই হোক না কেন, উত্তর করা সহজ হবে তোমাদের জন্য। সময়ের সঙ্গে সংগতি রেখে উত্তর তৈরি করা। ছোট প্রশ্নের জন্য সময় ভাগ করে নেওয়া। চাহিদা, জোগান, গাণিতিক অর্থনীতির মৌলিক ধারণা, বাজারদর নির্ধারণ, উৎপাদন ও উৎপাদনসম অধ্যায়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। সংজ্ঞা, উদ্ধৃতি ও চিত্র অঙ্কনসহ নিয়মিত অনুশীলন করা। কোনো তত্ত্বের উত্তর দেওয়ার ক্ষেত্রে শর্ত ও সমালোচনা দিতে পার। তথ্যসমৃদ্ধ উত্তরের ক্ষেত্রে সাম্প্রতিক উপাত্ত ব্যবহার করবে। কোনো বিষয়ের পার্থক্য লেখার ক্ষেত্রে ছক আকারে উপস্থাপন করবে। যেসব প্রশ্নের উত্তরে চিত্র বা তালিকার ব্যবহার আছে, সেসব প্রশ্নের উত্তর দেওয়া। বড় প্রশ্নগুলো পয়েন্ট আকারে লিখবে।