পানিতে ভাসমান ক্ষুদ্র জীবকে প্ল্যাংকটন বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে জীববিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। অধ্যায়-১১ জ্ঞানমূলক প্রশ্ন২। গৌণ নিউক্লিয়াস কাকে বলে?উত্তর: ভ্রূণথলির দুই মেরু থেকে একটি করে নিউক্লিয়াস কেন্দ্রে এসে মিলিত হয়ে যে ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে, তাকে গৌণ নিউক্লিয়াস বলে।৩। বায়ুপরাগী ফুল কী?উত্তর: যে ফুলে পরাগায়ন বায়ুর সাহায্যে হয়।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: রেড়ির বীজকে সস্যল বীজ বলা হয় কেন?উত্তর: যেসব বীজের অঙ্কুরোদগমকালে ভ্রূণ সস্যটিস্যু থেকে খাদ্য গ্রহণ করে, তাদের সস্যল বীজ বলে।রেড়ির পরিণত বীজে সস্যটিস্যু বিদ্যমান থাকে। এর বীজ যখন অঙ্কুরিত হয়, তখন ভ্রূণ সেই সস্যটিস্যু থেকে খাদ্য গ্রহণ করে। তাই রেড়ির বীজকে সস্যল বীজ বলে।প্রশ্ন: আমের বীজকে অসস্যল বীজ বলা হয় কেন?উত্তর: যেসব বীজের সস্যটিস্যু শোষিত হয়ে বীজপত্রে জমা হয় এবং বীজের অঙ্কুরোদগমকালে খরচ হয়, তাদের অসস্যল বীজ বলে।আমের পরিণত বীজে সস্যটিস্যু বীজপত্রে শোষিত হয় এবং বীজের অঙ্কুরোদগমকালে খরচ হয় বলে আমের বীজকে অসস্যল বীজ বলে। অধ্যায়-১২ জ্ঞানমূলক প্রশ্ন১। গাছের প্রজনন কী?উত্তর: একটি গাছের তারই অনুরূপ আর একটি গাছ জন্ম দেওয়ার প্রক্রিয়া হচ্ছে গাছের প্রজনন। ২। উদ্ভিদ প্রজনন কত প্রকার?উত্তর: উদ্ভিদ প্রজনন তিন প্রকার।৩। যৌন প্রজনন কী?উত্তর: বীজের মাধ্যমে উদ্ভিদের যে প্রজনন ঘটে, তাকে যৌন প্রজনন বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: উদ্ভিদের অঙ্গজ প্রজনন করা সুবিধাজনক কেন?উত্তর: দেহ অঙ্গের মাধ্যমে উদ্ভিদের যে প্রজনন হয়, তাকে উদ্ভিদের অঙ্গজ প্রজনন বলে। অঙ্গজ প্রজননের ফলে প্রাপ্ত নতুন গাছের ফুল ও ফলে মাতৃগাছের গুণাগুণ বজায় থাকে। এভাবে প্রাপ্ত উদ্ভিদে তাড়াতাড়ি ফুল ও ফল ধরে। তাই উদ্ভিদের অঙ্গজ প্রজনন করা সুবিধাজনক।অধ্যায়-১৩জ্ঞানমূলক প্রশ্ন১। প্ল্যাংকটন কাকে বলে?উত্তর: পানিতে ভাসমান ক্ষুদ্র জীবকে প্ল্যাংকটন বলে।২। বিয়োজক কাকে বলে?উত্তর: পরভোজী বা মৃতজীবী যেসব অণুজীব জীবের মৃতদেহ থেকে বিশোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে এবং মৃতদেহকে বিয়োজিত করে সরল জৈবযৌগে পরিণত করে, তাদের বলা হয় বিয়োজক।৩। বাস্তুসংস্থান কী?উত্তর: জীব সম্প্রদায়ের সঙ্গে পরিবেশের আন্তঃসম্পর্কই হল বাস্তুসংস্থান। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: খাদ্যজাল কীভাবে গঠিত হয়?উত্তর: যখন একটি বাস্তুতন্ত্রে একাধিক খাদ্যশৃঙ্খল পরিলক্ষিত হয়, তখন ওই পরিবেশের খাদ্যশৃঙ্খল খুবই জটিল আকার ধারণ করে। এরূপ ক্ষেত্রে বিভিন্ন প্রকার খাদ্যশৃঙ্খলের সদস্যরা আন্তঃসম্পর্কযুক্ত হয়ে ওঠে। বিভিন্ন প্রজাতি দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত একাধিক খাদ্যশৃঙ্খল সুসংবদ্ধভাবে বিন্যস্ত হয়ে খাদ্যজাল গঠন করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল