পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষা আগামী ৯ ডিসেম্বরের পরিবর্তে ১০ ডিসেম্বর পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর। ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.pust-info.com) থেকে সংগ্রহ করা যাবে।