পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল আজ রোববার প্রকাশিত হয়েছে। গতকাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ৪২০, বি ইউনিটে ৩০০, সি ইউনিটে ১২০, বিজ্ঞান শাখায় ৭০ ও মানবিক শাখায় ১৩০ জন উত্তীর্ণ হয়েছেন। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানো হবে। ২৯ ডিসেম্বর থেকে আগামী বছরের ২ জানুয়ারি পর্যন্ত সোনালী ব্যাংকের পাবনা শাখায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী বুথে টাকা জমা দিয়ে ভর্তি হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ প্রার্থীদের ২৭ ডিসেম্বর এবং অন্যান্য কোটায় উত্তীর্ণ প্রার্থীদের ২৮ ডিসেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।