পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এই ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী বলেন, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান এবং পাঁচ বছর মেয়াদি ব্যাচেলর অব আর্কিটেকচার ও বি ফার্ম (প্রফেশনাল) কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯টি বিভাগে ৮৪০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী অংশগ্রহণ করেন ১৪ হাজার ৪১৯ জন শিক্ষার্থী। আজ রাত সাড়ে আটটায় এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.pust.ac.bd)।