প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৫ প্রশ্ন: মাইক্রো এন্টারপ্রাইজ স্কিমের আওতায় সর্বাধিক কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়?উত্তর: দুই লাখ।প্রশ্ন: ব্যবসা শুরু করার আগে শিল্পোদ্যোক্তাকে তার প্রতিষ্ঠানের কী নির্ধারণ করা প্রয়োজন?উত্তর: সংগঠনিক কাঠামো।প্রশ্ন: অংশীদারি ব্যবসা সৃষ্টি হয় কিসের মাধ্যমে?উত্তর: চুক্তির মাধ্যমে।প্রশ্ন: কোন দৃষ্টিতে বিচার করলে অংশীদারি ব্যবসা এক মালিকানা ব্যবসার চেয়ে উত্তম?উত্তর: মূলধন সম্প্রসারণের দৃষ্টিতে।প্রশ্ন: অংশীদারি ব্যবসার সুবিধা কোনটি?উত্তর: পরস্পরের মধ্যে আস্থা সৃষ্টি।প্রশ্ন: অংশীদারি ব্যবসার অসুবিধা কী?উত্তর: পরস্পরের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি।প্রশ্ন: কোন ধরনের ব্যবসার মালিক একাই ঝুঁকি বহন ও লাভ-ক্ষতি ভোগ করেন?উত্তর: যৌথ মূলধনী কোম্পানি।প্রশ্ন: কোন ব্যবসায় গঠন করা সবচেয়ে সহজ?উত্তর: এক মালিকানা ব্যবসায়।প্রশ্ন: সদস্য সংখ্যা দুইজনের কম নয় এবং ৫০ জনের বেশি নয় বা হয় না এ ধরনের কোম্পানিকে কী বলা হয়?উত্তর: যৌথ মূলধনী কোম্পানি।প্রশ্ন: কোন ধরনের কারবার সংগঠন একচেটিয়া কারবারের ভিত্তি?উত্তর: যৌথ মূলধনী কারবার।প্রশ্ন: ব্যবসার ধরন ও আকার যা-ই হোক না কেন, ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন কিসের?উত্তর: অর্থের।প্রশ্ন: মূলধনের যে অংশ কোনো স্থাবর সম্পত্তি ক্রয়ে ব্যয় করা হয় তাকে কী বলা হয়?উত্তর: স্থায়ী মূলধন।প্রশ্ন: পাবলিক লিমিটেড কোম্পানির মূলধনের একেকটি ভাগকে কী বলে?উত্তর: শেয়ার। প্রশ্ন: সর্বমোট যে পরিমাণ অর্থ নিয়ে ব্যবসা শুরু করা হয় তাকে কী বলে?উত্তর: মূলধন।প্রশ্ন: চলতি পুঁজির উৎসগুলো কী?উত্তর: বিল বাট্টাকরণ।প্রশ্ন: কোন কোম্পানি জনসাধারণের কাছে শেয়ার বা ঋণপত্র বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে না। উত্তর: প্রাইভেট লিমিটেড কোম্পানি।প্রশ্ন: বিপুল পরিমাণ মূলধন সংগ্রহের ক্ষেত্রে কি ধরনের কোম্পানি গঠন অপরিহার্য হয়ে দাঁড়ায়?উত্তর: পাবলিক লিমিটেড কোম্পানি। প্রশ্ন: বাংলাদেশে পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধন কী?উত্তর: বাধ্যতামূলক।প্রশ্ন: কোন কোম্পানির শেয়ার মালিকানা হস্তান্তরযোগ্য?উত্তর: পাবলিক লিমিটেড কোম্পানি।প্রশ্ন: কোন দৃষ্টিতে বিচার করলে অংশীদারি ব্যবসা এক মালিকানা ব্যবসার চেয়ে উত্তম।উত্তর: মূলধন, সম্প্রসারণ দায় ইত্যাদির দৃষ্টিতে।প্রশ্ন: অধিক পুঁজির সমাবেশ অংশীদারি ব্যবসার জন্য কী?উত্তর: সুবিধা।প্রশ্ন: দীর্ঘমেয়াদি মূলধন বলতে কী বোঝায়?উত্তর: এক বছরের বেশি মেয়াদের পুঁজি।প্রশ্ন: উৎপাদনমূলক ব্যবসায় কার্যকলাপকে কী বলা হয়?উত্তর: শিল্প।প্রশ্ন: কী দ্বারা ব্যবসায়ের আকার নির্ণয় করা যায়?উত্তর: উৎপাদিত পণ্যের পরিমাণ দ্বারা।প্রশ্ন: স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলি প্রস্তুত করে যৌথ মূলধনী ব্যবসায় নিবন্ধের জন্য কার কাছে আবেদন করতে হয়।উত্তর: রেজিস্ট্রারের কাছে।প্রশ্ন: চলতি মূলধনের টাকা খরচ হয়ে যাওয়ার পর কখন ফেরত আসে? উত্তর: যখন ক্রেতা পণ্য বা সেবার মূল্য প্রদান করে।প্রশ্ন: অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?উত্তর: চুক্তি।প্রশ্ন: পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? উত্তর: শেয়ার মূলধনের ওপর নির্ভর করে।অধ্যায়-৬প্রশ্ন: সব ব্যবসা সংগঠনের মধ্যে যে ব্যবসা প্রতিষ্ঠা করার পদ্ধতি সবচেয়ে সহজ তাকে কী বলা হয়?উত্তর: এক মালিকানা ব্যবসা।প্রশ্ন: পৌর এলাকার বাইরে ব্যবসা করলে কোথা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়?উত্তর: সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছ থেকে।প্রশ্ন: পৌর এলাকায় ব্যবসা করলে কার কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়?উত্তর: সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের কাছ থেকে।প্রশ্ন: কোনো কারখানা আরম্ভ করার আগে সরকারের কাছ থেকে অনুমতিপত্র বা লাইসেন্স নেওয়ার প্রয়োজন আছে?উত্তর: প্রয়োজন আছে।প্রশ্ন: নতুন অস্থিতিশীল শিল্প-কারখানা নিবন্ধনের জন্য কোন করপোরেশনে দরখাস্ত করা যায়?উত্তর: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প।প্রশ্ন: এ দেশে কত সালের মধ্যে বিভিন্ন প্রকার শিল্প আইনের প্রবর্তন হয়?উত্তর: ১৮৬৩ থেকে ১৯০১ সালের। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল