গুরুত্বপূর্ণ সংজ্ঞা অংশ-৫প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, নির্বাচনী ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, তোমাদের বই থেকে সরাসরি ১৬টি সংজ্ঞা লিখতে হবে। এ জন্য আজ থেকে ধারাবাহিকভাবে বইয়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া হবে।গাঠনিক সংকেত: কোনো বস্তুর অণুতে তার উপাদান পরমাণুগুলো পরস্পরের সঙ্গে কীভাবে যুক্ত আছে, তা দেখানোর জন্য যে সংকেত ব্যবহূত হয়, তাকে বস্তুর গাঠনিক সংকেত বলা হয়।যৌগমূলক: অনেক সময় দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে সংযুক্ত হয়ে একটি গ্রুপ গঠন করে, যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় অপরিবর্তিত থেকে পরমাণুর মতো আচরণ করে, সেগুলোকে যৌগমূলক বলা হয়।রাসায়নিক সমীকরণ: একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে, তা সংশ্লিষ্ট বস্তুগুলোর সংকেত এবং অন্যান্য সংকেতের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে প্রকাশের পদ্ধতিকে ওই বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ বলা হয়।মৌলিক কণিকা: যেসব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদের মৌলিক কণিকা বলা হয়। এরা হচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ইলেকট্রন: পরমাণুর মধ্যকার সবচেয়ে হালকা কণিকা ইলেকট্রন। এটি ঋণাত্মক আদানযুক্ত এবং এর আপেক্ষিক আধানকে -1 ধরা হয়। ইলেকট্রন পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান। প্রোটন: পরমাণুর অন্য মৌলিক কণিকা প্রোটন। এটি ধনাত্মক আধানযুক্ত এবং এর আপেক্ষিক আধানের পরিমাণ +1। প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে।নিউটন: পরমাণুর আরেকটি মৌলিক কণিকা নিউট্রন। এটি তড়িৎ নিরপেক্ষ। এর আপেক্ষিক ভর 1 নিউটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। পারমাণবিক সংখ্যা: কোনো মৌলের পরমাণুর অন্তর্গত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। ভর সংখ্যা: কোনো পরমাণুর অন্তর্গত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলা হয়। আইসোটোপ: একই মৌলের বিভিন্ন ভর সংখ্যাবিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়। অথবা, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। পরমাণুতে বিভিন্ন মূল কণিকার সংখ্যা: যেকোনো পরমাণুতে Z সংখ্যক প্রোটন, Z সংখ্যক ইলেকট্রন ও (A-Z) সংখ্যক নিউট্রন বিদ্যমান। Z পরমাণুর পারমাণবিক সংখ্যা, A ভর সংখ্যা।পারমাণবিক সংখ্যা প্রভৃতি লেখার নিয়ম: কোনো মৌলের প্রতীকের বাম পাশে পাদবিন্দুতে মৌলের পারমাণবিক সংখ্যা, বাম পাশে শীর্ষবিন্দুতে ভর সংখ্যা, প্রতীকের ডান পাশে শীর্ষবিন্দুতে আধানের পরিমাণ (যদি থাকে) লেখা হয়। আয়নিক বন্ধন: পরমাণুর ইলেকট্রন প্রদান ও গ্রহণের ফলে সৃষ্ট আয়নের যে বন্ধনের সৃষ্টি হয়, তাকে আয়নিক বন্ধন বলা হয়। যে যৌগে আয়নিক বন্ধন উপস্থিত, তাকে আয়নিক যৌগ বলা হয়। বোর-এর পরমাণু মডেল: রাদারফোর্ডের পরমাণু মডেলকে আরও উন্নত করে বোর পরমাণুর গঠন সংক্রান্ত যে মতবাদ প্রদান করেন, তাকে বোর-এর পরমাণু মডেল বলা হয়। এ তত্ত্ব অনুযায়ী, কতকগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে। কক্ষপথে অবস্থান করার সময় এদের শক্তির শোষণ বা বিকিরণ ঘটে না। ইলেকট্রনগুলো এক কক্ষপথ থেকে লাফ দিয়ে অন্য কক্ষপথে যাওয়ার সময় শক্তি শোষণ বা বিকিরণ ঘটে না। ইলেকট্রনগুলো এক কক্ষপথ থেকে লাফ দিয়ে অন্য কক্ষপথে যাওয়ার সময় শক্তি শোষণ বা বিকিরণ করে। ইলেকট্রনের শক্তিস্তর বদলানোর কারণেই বর্ণালির সৃষ্টি হয়। ইলেকট্রন বিন্যাস: আধুনিক মতবাদ অনুযায়ী, ইলেকট্রন বিভিন্ন শক্তিস্তরে অবস্থান করে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে। কোনো পরমাণুর বিভিন্ন স্তরে কয়টি ইলেকট্রন কীভাবে আছে তার প্রকাশকে ইলেকট্রন বিন্যাস বলা হয়। বন্ধন: যে শক্তির বলে অণুতে পরমাণুসমূহ একে অন্যের সঙ্গে যুক্ত থাকে, তাকে বন্ধন বা রাসায়নিক বন্ধন বলা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল