পার্টিসিপল নিয়ে কিছু কথা
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ো। তোমরা জানবে, ইংরেজিতে Parts of Speech বা পদ আটটি। তোমাদের কাউকে জিজ্ঞেস করা হলে হয়তো দ্রুত বলেও দিতে পারবে এ পদগুলোর নাম। তোমাদের নিশ্চয়ই জানা আছে যে প্রতিটি পদই বাক্যের খণ্ডিত অংশ। আবার দেখ, বাক্যে Tense বা কালবদল হলে ক্রিয়াপদের রূপ বদলে যায়, break নামক ক্রিয়াপদটি বর্তমানকালে break, অতীতকালে broke এবং পাস্ট পার্টিসিপল হলে broken হয়। খেয়াল করে দেখ, আটটি পদের তালিকায় কিন্তু পার্টিসিপল কথাটির উল্লেখ নেই। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, পার্টিসিপল তাহলে কী? এটা কি পদবহির্ভূত কোনো কিছু? প্রশ্ন তোমাদের মনে জাগবে, এটাই স্বাভাবিক। পদের তালিকায় পার্টিসিপলের নাম না থাকলেও এটি একটি পদ বটে। শুধু তা-ই নয়, এ পদটি আমরা সবসময় ব্যবহার করছি। কাজেই বলা যায়, পার্টিসিপল ইংরেজি ভাষায় বিশেষ স্থান দখল করে আছে।তবে লক্ষণীয় যে, চলতি ইংরেজি গ্রামার বইগুলোতে পার্টিসিপলের পরিচয় দেওয়ার যে চেষ্টা, তা যৎসামান্য এবং তা বেশির ভাগ শিক্ষার্থীর অনুধাবনের জন্য যথেষ্ট নয়। তা ছাড়া পার্টিসিপলের জুতসই বাংলা নাম না থাকায় শিক্ষার্থীদের আরও অসুবিধা হয়। পার্টিসিপল হচ্ছে ক্রিয়া ও বিশেষণের গুণ বা বৈশিষ্ট্যযুক্ত পদ। একের ভেতর দুই গুণের সমন্বয় ঘটায় পার্টিসিপলকে Double parts of Speech বলা হয়। বিষয়টা ভালোভাবে বোঝার জন্য এই বাক্যটিকে বিবেচনায় আনা যায়—My uncle is a retired officer. এখানে Retired শব্দটি পার্টিসিপল। শব্দটি retire নামক ভার্বের অংশ হওয়ায় এটি একটি verb। আবার শব্দটি officer নামক nounটিকে কোয়ালিফাই করেছে। nounকে কোয়ালিফাই করে যে শব্দ সেটি Adjective। সে হিসেবে retired শব্দটি অ্যাডজেকটিভ। তাহলে দেখা যাচ্ছে, retired নামক পার্টিসিপলটিতে ক্রিয়া ও বিশেষণ, এ দুইয়ের বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় এটি একটি ডাবল পার্টস অব স্পিচ।প্রকারভেদ: পার্টিসিপল তিন প্রকারের হয়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল: ঘটমান কাজ বা ঘটমান অবস্থা বোঝাতে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহূত হয়। এ ধরনের পার্টিসিপল গঠিত হয় verb শেষে ing বসিয়ে। পার্টিসিপল বাক্যের প্রথমে, মাঝখানে কিংবা শেষে বসতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে গঠিত কয়েকটি বাক্য: Coming to my house, he gave me the news. Thinking him a poor boy, I gave him some money.I gave him some money, thinking him a poor boy.He has a burning passion for poetry.Do not get off a running bus.I found him standing.A rolling stone gathers no moss.কোনো কাজ সম্পন্ন হয়েছে কিংবা কোনো কাজ বা ঘটনার ফল হিসেবে কিছু করা হচ্ছে—এ রকম বোঝাতে পাস্ট এবং পারফেক্ট এ দুই ধরনের পার্টিসিপল ব্যবহূত হয়। Verb শেষে ed, d, t, en কিংবা n বসিয়ে এ ধরনের পার্টিসিপল গঠন করা যায়।He is a learned man. It is a broken glass. A burnt child dreads the fire. A jaded horse must be allowed to rest. Try to recover your lost health. পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে বাক্যের প্রথমে being, having been ইত্যাদি বসে। পাস্ট পার্টিসিপল কখনো কখনো স্থায়ী অভ্যাস, অবস্থা কিংবা চরিত্র বোঝাতে ব্যবহূত হয়।A well readman = A man who has read much and read well.A well behavedman =A man whose behviour is good. An outspoken man = A man who habitually speaks out his mind.A retired man = A man who makes a habit of retiring from public notice.অন্তর্নিহিত অর্থ: পার্টিসিপল Verb ও Adjective-এর সমন্বয় এবং এগুলো এদের নাউনকে কোয়ালিফাই করছে, কেবল এটুকু বলাই যথেষ্ট নয়। এর মধ্যে রয়েছে আলাদা অর্থ। এগুলো হচ্ছে সময়, কারণ, শর্ত এবং বৈপরীত্য। সময়: Walking along the street (while I was walking along the street), I met a friend. Having met my friend (after I had met my friend), I went to his house.কারণ: Being tired (because he was tired), he sat down to rest.The letter, having been wrongly addressed (because it was wrongly addresed), never reached me. শর্ত: Turning to the left (if you turn to the lef), you will find the banyan tree.বৈপরীত্য: Admitting what you say (though I admit what you say), I still think that you made a mistake. নিচের বাক্যদুটো লক্ষণীয়: Standing on the shore, I looked at the angry waves. সাগরতীরে দাঁড়িয়ে আমি ঢেউগুলোর দিকে তাকিয়ে ছিলাম। কিন্তু যদি বলা হয়, Standing on the shore, my eyes roamed over the sea, তাহলে তা ভুল হবে। কারণ এর আক্ষরিক অর্থ দাঁড়ায়, আমার চোখদুটো সাগর তীরে দাঁড়িয়ে সাগর দেখছিল। কিন্তু ব্যাপারটা তো তা নয়। দাঁড়িয়ে ছিলাম আমি, সাগর দেখছিল আমার চোখদুটো। অতএব, বাক্যটি এমন হওয়া উচিত While I was standing on the shore, my eyes roamed over the sea. তবে, sybject বা কর্তার কোনো বিষয় নয়, এমন কিছু বোঝাতে I, you, one ইত্যাদি pronoun না বসালেও চলে: Roughly speaking, the population of the country has exceeded 14 crores.