পার্থক্য লেখার সময় ছক দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা অর্থনীতি দ্বিতীয় পত্রের ওপর কী কী বিষয়ে সতর্কতা অবলম্বন করলে সহজেই ভালো নম্বর পাওয়া যায় তা নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো, অর্থনীতি প্রতিটি পত্রে মোট ১২টি অধ্যায় রয়েছে এবং ক-বিভাগ ও খ-বিভাগ মিলিয়ে মোট ১৩টি প্রশ্নের উত্তর দিতে হয়। যদিও প্রতিটি প্রশ্নের ‘অথবা’ থাকে। কিন্তু যেহেতু নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কোন অধ্যায়ের সঙ্গে অথবা প্রশ্নটি কোন অধ্যায় থেকে হবে, তাই সে ক্ষেত্রে প্রতিটি উত্তর দেওয়ার নিশ্চয়তার জন্য প্রতিটি অধ্যায় ভালো করে আত্মস্থ করতে হবে। এ ছাড়া অর্থনীতিতে এ+ নম্বর লাভের জন্য কতগুলো বিষয়ে নজর দেওয়া একান্ত প্রয়োজন। ১। পাঠ্যবই ভালো করে পড়তে হবে। পাঠ্যবইয়ের কোনো বিকল্প নেই। পাঠ্যবই ভালো করে বুঝতে পারলে এবং বিষয়বস্তু সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করলে, যেকোনো ধরনের প্রশ্নই হোক না কেন, তা উত্তর করা সহজ হবে।২। সময়ের সঙ্গে সংগতি রেখে উত্তর তৈরি করা। সাধারণত বড় প্রশ্নের জন্য গড়ে সর্বোচ্চ ২২ মিনিট এবং ছোট প্রশ্নের জন্য গড়ে ৮ মিনিট বরাদ্দ করা যেতে পারে। ৩। অপ্রাসঙ্গিক কথা না লিখে যথাযথ বিষয়ে উত্তর দেওয়া। ৪। সংজ্ঞা, উদ্ধৃতি ও চিত্র অঙ্কন নিয়মিত অনুশীলন করা। ৫। কোনো তত্ত্বের উত্তর দেওয়ার ক্ষেত্রে শর্ত ও সমালোচনা দেওয়া যেতে পারে। ৬। তথ্যসমৃদ্ধ উত্তরের ক্ষেত্রে সাম্প্রতিক উপাত্ত ব্যবহার করবে। ৭। কোনো বিষয়ের পার্থক্য লেখার ক্ষেত্রে ছক আকারে উপস্থাপন করবে। ৮। যেসব প্রশ্নের উত্তরে চিত্র বা তালিকার ব্যবহার আছ, সেসব প্রশ্নের উত্তর দেওয়া। ৯। বিভিন্ন বিষয় পয়েন্ট আকারে লেখা। ১০। উত্তরপত্রের সৌন্দর্যের দিকে নজর দেওয়া। সে ক্ষেত্রে হাতের লেখা সুস্পষ্ট হতে হবে এবং উত্তরপত্রে মার্জিন দেওয়া যেতে পারে। একাধিক কালির কলম ব্যবহার এবং চিত্র পেন্সিলে অংকন করা যেতে পারে। উপরের বিষয়গুলোর দিকে নজর দিলে যেকোনো শিক্ষার্থীই ভালো নম্বর পেতে পারে বলে আমি মনে করি।