পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ দেশসেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে দিনাজপুরের পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ। গতকাল বুধবার প্রকাশিত এইচএসসির পরীক্ষার কলেজটি থেকে ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৮২ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫৮ জন।
ভালো ফলে সন্তোষ প্রকাশ করে কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার বলেন, শিক্ষার্থীদের আগ্রহ এবং অক্লান্ত পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা, নিয়মিত টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষা গ্রহণের কারণে এ ধরনের সাফল্য অর্জন সম্ভব হয়েছে।