পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ বৃত্তি
পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ পার্বত্য জেলার শিক্ষার্থী যাঁরা পার্বত্য জেলার বাইরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে সম্মান বা সমমানের পর্যায়ে লেখাপড়া করছেন, তাঁরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০০৯-১০ অর্থবছরে একবারের জন্য দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হবে। প্রার্থীকে আবেদনপত্র নিজ হাতে লিখতে হবে। আবেদনপত্রে যেসব তথ্য থাকতে হবে সেগুলো হলো—ছাত্র/ছাত্রীর নাম; পিতার নাম; মাতার নাম; বর্তমান ও স্থায়ী ঠিকানা; কোন পর্যায়ে পড়াশোনা করছেন; সেশন; শিক্ষাপ্রতিষ্ঠানের নাম; বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র; সার্কেল প্রধান অথবা ডিসি কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র; নম্বরপত্র (এসএসসি ও এইচএসসি) এবং সর্বশেষ একাডেমিক ডিগ্রির সনদপত্র; সত্যায়িত পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা ছবি। আবেদনপত্র ‘চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি’ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্র আগামী ২৬-০৮-২০১০ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে এবং তা সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে কাউন্সিল অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সব পরীক্ষা পাসের সনদপত্র, নম্বরপত্র এবং সম্প্রতি তোলা ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা বিভাগীয় প্রধানের নামযুক্ত সিল দ্বারা সত্যায়িত করতে হবে। যোগাযোগের ঠিকানা: চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি।