পাসে মেয়েরা জিপিএ-৫-এ ছেলেরা এগিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলে পাসের হারের দিক থেকে এবার মেয়েরা এগিয়ে আছে। মেয়েদের পাসের হার ৮৮ দশমিক ৭৫। আর ছেলেদের পাসের হার ৮৮ দশমিক ৫৩। তবে জিপিএ-৫ বেশি পেয়ে এগিয়ে আছে ছেলেরা। এবার ছেলেরা এক হাজার ৮৪৭টি জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে মেয়েরা পেয়েছে এক হাজার ৬৩৭টি। এবার বরিশাল শিক্ষা বোর্ড থেকে ৬৩ হাজার ৫৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৬ হাজার ৩৪৮ জন। পাসের হার ৮৮ দশমিক ৬৩। জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৫১৪ জন।