পাসের হার ও জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর বোর্ডে ২য় যশোর পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থীদের উল্লাস। ছবি: প্রথম আলো
যশোর বোর্ডে ২য় যশোর পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থীদের উল্লাস। ছবি: প্রথম আলো

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এগিয়ে রয়েছে ছেলেরা। পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই মেয়েদের পেছনে ফেলেছে তারা।
এ বছর ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ছাত্রী ৭ লাখ ১১ হাজার ৯৬৪ জন, পাস করেছে ৬ লাখ ১৬ হাজার ৮৫৪ জন। আর ৭ লাখ ৬১ হাজার ৬৩০ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ লাখ ৬৫ হাজার ৭৬৪ জন।
পাসের হার মেয়েদের ৮৬ দশমিক ৬৪ আর ছেলেদের ৮৭ দশমিক ৪১ শতাংশ। শুধু পাসের হারই নয়, জিপিএ-৫ এর ক্ষেত্রেও ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে। এবার জিপিএ-৫ ছেলেরা পেয়েছে ৬০ হাজার ৩৭০ জন এবং মেয়েরা পেয়েছে ৫১ হাজার ৫৩১ জন।