শূন্যস্থান পূরণ অংশ-১৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো। অধ্যায়—১৫ ৯। একাত্তরের মুক্তিযুদ্ধ বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে ধানুয়া — গ্রামে। উত্তর: একাত্তরের মুক্তিযুদ্ধ বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে ধানুয়া কামালপুর গ্রামে।১০। একাত্তরের এপ্রিল মাসে গঠিত হয় মুক্তিযুদ্ধের — নম্বর সেক্টর। উত্তর: একাত্তরের এপ্রিল মাসে গঠিত হয় মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর।১১। মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ প্রচণ্ড রূপ নেয় — মাসের মধ্যে। উত্তর: মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ প্রচণ্ড রূপ নেয় অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে।১২। ১৪ই ডিসেম্বর আমরা — দিবস পালন করি।উত্তর: ১৪ই ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি।১৩। প্রতিবছর ১৬ই ডিসেম্বর আমরা যথাযোগ্য মর্যাদায় — দিবস উদ্যাপন করি।উত্তর: প্রতিবছর ১৬ই ডিসেম্বর আমরা যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন করি।১৪। স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে — লাখ মানুষ শহীদ হয়েছেন। উত্তর: স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন।১৫। দুই লাখ মা-বোন — হয়েছেন।উত্তর: দুই লাখ মা-বোন নির্যাতিত হয়েছেন।অধ্যায়— ১৬১। আমরা মানুষ হিসেবে সকল জাতির সাথে — বন্ধনে আবদ্ধ হব। উত্তর: আমরা মানুষ হিসেবে সকল জাতির সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হব।২। সকল জাতির মানুষকে — করব।উত্তর: সকল জাতির মানুষকে শ্রদ্ধা করব।৩। গারো উপজাতি বাংলাদেশের একটি প্রধান —।উত্তর: গারো উপজাতি বাংলাদেশের একটি প্রধান উপজাতি।৪। সিলেটের চা বাগানে ও সুনামগঞ্জে কিছুসংখ্যক — বাস করে। উত্তর: সিলেটের চা বাগানে ও সুনামগঞ্জে কিছুসংখ্যক গারো বাস করে।৫। পাহাড়ে যারা বাস করে তাদের বলা হয় —।উত্তর: পাহাড়ে যারা বাস করে তাদের বলা হয় আচ্ছিক।৬। গারোদের গায়ের রং —।উত্তর: গারোদের গায়ের রং ফর্সা।৭। গারোদের সমাজ —।উত্তর: গারোদের সমাজ মাতৃতান্ত্রিক।৮। গারোদের ঘর বেশ বড়, উঁচু এবং লম্বা —।উত্তর: গারোদের ঘর বেশ বড়, উঁচু এবং লম্বা আকৃতির।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল