পুংস্তবকের প্রধান কাজ পরাগরেণু সৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে জীববিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। অধ্যায়-৯ অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: রক্ষীকোষ কীভাবে পত্ররন্ধ্রে খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে?উত্তর: পত্ররন্ধ্র দুটি রক্ষীকোষ দিয়ে পরিবেষ্টিত থাকে। রক্ষীকোষের রন্ধ্রসংলগ্ন প্রাচীর পুরু কিন্তু বিপরীত দিকের প্রাচীর পাতলা। রক্ষীকোষ দুটোর স্ফীতি ও শিথিল অবস্থা পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে, রক্ষীকোষ স্ফীত হলে পত্ররন্ধ্র খুলে যায়, আবার রক্ষীকোষ শিথিল হলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়।প্রশ্ন: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে?উত্তর: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট সৌরশক্তিকে কাজে লাগিয়ে বায়ুমণ্ডলস্থিত CO2 এবং কোষস্থ পানি ও অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। আলো6CO2+12H2O C6H12O6+6O2+6H2O ক্লোরোফিলপ্রশ্ন: অবাত শ্বসন গুরুত্বপূর্ণ কেন?উত্তর: যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না তাকে অবাত শ্বসন বলে। অবাত শ্বসন গুরুত্বপূর্ণ। কারণ কিছু কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। এদের শক্তি উত্পাদনের একমাত্র উপায় হলো অবাত শ্বসন। এ প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল তৈরি করে, যা বিভিন্ন শিল্পে ব্যবহূত হয়। উত্পন্ন ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে দরকার হয়।প্রশ্ন: ধনাত্মক আলোক দিকমুখিতা বলতে কী বোঝো?উত্তর: গাছের কোনো অংশ আলোর দিকে আকর্ষিত হলে তাকে ধনাত্মক দিকমুখিতা বলে। যেমন—গাছের ডাল বা শাখা।প্রশ্ন: ঋণাত্মক আলোক দিকমুখিতা বলতে কী বোঝ?উত্তর: গাছের কোনো অংশ আলোর বিপরীত দিকে বাড়তে থাকলে তাকে আলোর ঋণাত্মক দিকমুখিতা বলে। যেমন—গাছের শিকড়। অধ্যায়-১০ জ্ঞানমূলক প্রশ্ন১. ফুল কী?উত্তর: সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গকে ফুল বলে। এটি বিটপের একটি পরিবর্তিত রূপ।২. একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে?উত্তর: একটি আদর্শ ফুলের চারটি অংশ থাকে।৩. একটি পুংকেশরের কয়টি অংশ থাকে?উত্তর: একটি পুংকেশরের দুটি অংশ থাকে—পুংদণ্ড ও পরাগধানী।৪. পুংস্তবকের প্রধান কাজ কী?উত্তর: পরাগরেণু সৃষ্টি।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ধুতরা ফুলকে আদর্শ ফুল বলা হয় কেন?উত্তর: যেসব ফুলে থ্যালামাস বা পুষ্পপত্রাধার, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক থাকে, তাদের আদর্শ ফুল বলে।ধুতরা ফুলে পুষ্পপত্রাধার, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক উপস্থিত থাকে, তাই একে আদর্শ ফুল বলা হয়। অধ্যায়-১১ জ্ঞানমূলক প্রশ্ন১। নিষেক কী?উত্তর: পুংজনন কোষ ও স্ত্রীজনন কোষের মিলন প্রক্রিয়াকে নিষেক বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল