পুনর্নিরীক্ষণে ঢাকা বোর্ডে আরও ৮৯ জন জিপিএ-৫ পেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এতে শুধু ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডেই নতুন করে আরও ৮৯ জন জিপিএ-৫ পেয়েছে। অন্য বোর্ডগুলোও আলাদাভাবে এই ফল প্রকাশ করেছে।
ঢাকা শিক্ষাবোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর আজ প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, ঢাকা বোর্ডে মোট ৩৩ হাজার ৪৯৬ জন পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে প্রথমে অকৃতকার্য হওয়া ১৫৬ জন উত্তীর্ণ হয়েছে। আর গ্রেড পয়েন্ট বেড়েছে ৬৬৯ জনের। পুনর্নিরীক্ষণের বিস্তারিত ফল ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
গত ৯ আগস্ট এইচএসসির ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।