প্রভাষক, শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। আশাকরি যথাযথ প্রস্তুতি নিয়ে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করেছো।ব্যবসায় উদ্যোগ বিষয়ে দুই ধরনের প্রশ্ন থাকে। বহুনির্বাচনী প্রশ্ন (৪০ নম্বর) ও সৃজনশীল প্রশ্ন (৬০ নম্বর) পূর্বনির্ধারিত শিখনফলকে ভিত্তি করে ওই বিষয়ের প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। তাই সম্পূর্ণ পাঠ্যবই বারবার পড়বে। পড়ার সময় গুরুত্বপূর্ণ লাইন পেনসিল দিয়ে আন্ডারলাইন করবে এবং যেটা পড়বে, সেটা লিখে ফেলবে। তাহলে পরীক্ষার সময় সহজভাবে উত্তর করতে পারবে।বহুনির্বাচনী অংশের জন্য প্রস্তুতি:# পরীক্ষার আগের দিন পর্যন্ত এই বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর পড়তে থাকবে, পড়া শেষ হলে রিভিশন দেবে।# বহুনির্বাচনী প্রশ্ন ৪০টি থাকে, কোনো বিকল্প থাকে না। প্রতিটি প্রশ্নের মান ০১ নম্বর, সময় ৪০ মিনিট। তাই প্রশ্ন পড়ে, উত্তর বুঝে বৃত্তটি ভরাট করতে মাত্র ০১ মিনিট পাওয়া যাবে। এ ব্যাপারে সচেতনভাবে চর্চা করতে হবে।# এ অংশে ভালো করতে হলে প্রতিটি অংশের বহুনির্বাচনী অংশ ভালো করে পড়তে হবে। পড়ার সময় খেয়াল রাখতে হবে, সংশ্লিষ্ট প্রশ্নের সঠিক উত্তর কোনটি।# সৃজনশীল অংশের মতোই এ অংশে জ্ঞান অনুষ্ঠান প্রয়োগ ও উচ্চতর দক্ষতার স্তর থাকে। উদ্দীপকের নতুন পরিস্থিতি বিশ্লেষণ করে পাঠ্যবইয়ের তথ্যের সঙ্গে মিল করতে হয় প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের অংশে। তাই আগেই প্রশ্নের ধরন সম্পর্কে অবগত হয়ে নেবে।# বহুনির্বাচনী অংশে পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন হয়। তাই সম্পূর্ণ বইয়ের প্রতিটি অধ্যায় পড়তে হবে। এ ক্ষেত্রে সংজ্ঞা, সাল উদাহরণ। প্রকারভেদ, বৈশিষ্ট্য ভালোভাবে আত্মস্থ করবে।সৃজনশীল অংশের জন্য প্রস্তুতি:# সৃজনশীল প্রশ্নে নয়টি প্রশ্ন থাকে, এর মধ্যে যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের মান ১০ এবং প্রতিটি প্রশ্নে চারটি অংশ [জ্ঞান (১), অনুধাবন (২), প্রয়োগ (৩) ও উচ্চতর দক্ষতা (৪)] থাকে। তাই বইটি পড়ার সময় মুখস্থের অংশ যথাযথ মুখস্থ করে লিখবে এবং আত্মস্থ করার অংশ সঠিকভাবে আত্মস্থ করবে নিবিড় মনোযোগ সহকারে। নতুন পরিস্থিতিতে এই অর্জিত জ্ঞানের প্রয়োগ ঘটানোর চর্চা করবে।# নতুন সংস্করণের বই পড়বে। এখানে তথ্যগুলো সাম্প্রতিক হয়। আইন, সাল, সংজ্ঞা, বৈশিষ্ট্য, কার্যাবলি ধাপগুলো বিশেষভাবে পড়বে ও দরকারি তথ্য আন্ডারলাইন করবে ও খাতায় ধারাবাহিকভাবে লিখে অনুশীলন করবে।# প্রতিটি ১০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে ২০ মিনিট। রিভিশন ও প্রশ্নপত্র পড়ার জন্য ১০ মিনিট। এভাবে ৬টি প্রশ্নের উত্তর দিতে দুই ঘণ্টা ১০ মিনিট পাওয়া যাবে। তাই উত্তর সঠিক, তথ্যবহুল, সংক্ষিপ্ত ও পরিমিত হওয়ায় ভালো।# বর্তমান পদ্ধতিতে পূর্ববর্তী বছরের প্রশ্ন বাদ দেওয়ার সুযোগ নেই। তাই সম্পূর্ণ বই পড়াই আবশ্যক। হাতের লেখা সুন্দর ও পরিচ্ছন্ন খাতা সঠিক উত্তর পরীক্ষাকে অবশ্যই ভালো করবে।