প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যক্ষ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাসন্তানকে এমন কোনো চাপ সৃষ্টি করা যাবে না, যাতে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। রাত জাগতে না দিয়ে বরং তাকে মানসিকভাবে সাহস জোগাতে হবে। জানা বিষয়গুলো আগে রিভিশন দিয়ে পড়ে অবশিষ্ট সময়ে দুর্বল অধ্যায়ে হাত দিতে হবে। যা পড়বে তা যেন পূর্ণাঙ্গ হয়, সেভাবে পড়তে হবে। এখন পড়াশোনা খুবই প্রতিযোগিতামূলক। ফলে পুরো বই ভালো করে বুঝে পড়তে হবে। বিশেষ করে, সব বিষয়ে বা অধ্যায়ে সমান যত্নশীল হতে হবে। পাশাপাশি সৃজনশীল প্রশ্নোত্তর ভালোভাবে অনুশীলন করে সমন্বয় বজায় রেখে অগ্রসর হতে হবে।