পুষ্টিহীনতার অন্যতম কারণ খাদ্যাভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পৌরনীতি থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-২জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: বছরে কতবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বসে? উত্তর: ১ বার।প্রশ্ন: জাতিসংঘের প্রশাসনিক বিভাগ কোনটি?উত্তর: সেক্রেটারিয়েট।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: সার্ক কেন গঠিত হয়?উত্তর: দক্ষিণ এশিয়ার আটটি দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক উন্নতির লক্ষ্যে সার্ক গঠিত হয়। আটটি প্রধান লক্ষ্য সামনে রেখে সার্কের জন্ম ও অগ্রযাত্রা শুরু হয়েছে।প্রশ্ন: ওআইসির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন?উত্তর: ১৯৭৪ সালে বাংলাদেশ ওআইসির সদস্য হওয়ার পর থেকে ওআইসির সব কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে বাংলাদেশ ওআইসির সব কমিটির সদস্যপদ লাভ করতে সক্ষম হয়। বাংলাদেশের অবদানে সন্তুষ্ট হয়ে ওআইসি কর্তৃপক্ষ বাংলাদেশে ওআইসির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে।প্রশ্ন: কমনওয়েলথ গঠনের পটভূমি কী?উত্তর: ব্রিটিশ উপনিবেশগুলো একের পর এক স্বাধীন হয়ে গেছে। যে কারণে ব্রিটিশ রাজ্য এখন শুধু চারটি দ্বীপে সীমাবদ্ধ। তাই স্বাধীন হওয়া দেশগুলোর সঙ্গে ন্যূনতম সম্পর্ক রক্ষার কথা চিন্তা করে গড়ে ওঠে কমনওয়েলথ সংস্থা। ব্রিটিশ রাজা বা রানি এ সংস্থার প্রধান।প্রশ্ন: বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা বর্ণনা করো।উত্তর: জাতিসংঘের অনেক ব্যর্থতা থাকা সত্ত্বেও এটি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনন্য সাধারণ ভূমিকা পালন করেছে। জাতিসংঘের আন্তরিক প্রচেষ্টায় লিবিয়া, ইন্দোনেশিয়া ও ইন্দোচীন দেশগুলো স্বাধীন হতে পেরেছে। কঙ্গো, কোরিয়া, ইরাক ও বসনিয়ায় সামরিক ব্যবস্থা গ্রহণ করে শান্তি স্থাপন করেছে।তৃতীয় ভাগ: অধ্যায়-১জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: বাংলাদেশের আয়তন কত? উত্তর: ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।প্রশ্ন: বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত? উত্তর: ৯৫৪ জন।প্রশ্ন: কর্মক্ষম লোকের কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ না পাওয়াকে বেকারত্ব বলেছেন কে? উত্তর: অধ্যাপক এ সি পিগু।প্রশ্ন: প্রতিবছর বাংলাদেশকে কী পরিমাণ খাদ্য আমদানি করতে হয়?উত্তর: প্রায় ২০ লাখ টন।প্রশ্ন: পুষ্টিহীনতার অন্যতম কারণ কোনটি? উত্তর: খাদ্যের অভাব।প্রশ্ন: বাংলাদেশে সন্ত্রাসের প্রধান উত্স কী? উত্তর: অনুন্নত রাজনীতি।প্রশ্ন: অপরাধ কোন ধরনের ঘটনা? উত্তর: অপরাধ সামাজিক ঘটনা।প্রশ্ন: সন্ত্রাস ও অপরাধ দমনে কার ভূমিকা মুখ্য? উত্তর: পুলিশের।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: জনসংখ্যা বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা কেন?উত্তর: বাংলাদেশে জনসংখ্যা বেশি হওয়ায় সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে না। একই সঙ্গে অতিরিক্ত জনসংখ্যার খাবার সরবরাহ করাও সম্ভব হচ্ছে না। তাই স্বাস্থ্যজনিত নানামুখী সমস্যা সৃষ্টি হচ্ছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল