জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-১৫ প্রশ্ন: যোগাযোগ উপগ্রহ কী?উত্তর: যোগাযোগ উপগ্রহ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে দ্রুত বেতার যোগাযোগ স্থাপন করার একটি মাধ্যম বা প্রযুক্তি।প্রশ্ন: সফটওয়্যার কী?উত্তর: হার্ডওয়্যারকে কর্মক্ষম করে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশমালা তথা প্রোগ্রামসমূহকে সফটওয়্যার বলে।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী?উত্তর: কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যেমন তরঙ্গ দৈর্ঘ্য কম হলে কম্পাঙ্ক বেশি হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক কম হবে। তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের গুণফল আলোর বেগের সমান। তাই নির্দিষ্ট বেগে চলমান কোনো দৈর্ঘ্য জানা থাকলে তার কম্পাঙ্ক বের করা যায় এবং কম্পাঙ্ক জানা থাকলে তরঙ্গের দৈর্ঘ্য জানা যায়। প্রশ্ন: রঙিন টেলিভিশনে ছবি কীভাবে রঙিন হয়?উত্তর: রঙিন টেলিভিশন গ্রাহক যন্ত্রে তিনটি ইলেকট্রন গান থাকে। এ ছাড়া টেলিভিশনের পর্দাও তৈরি করা হয় তিন রকমের ফসফর দানা দিয়ে। একটি বিশেষ রং শুধু তার বিশেষ রঙের ফসফর দানাগুলোকে আলোকিত করতে পারে। ফলে টেলিভিশনের পর্দায় একই সঙ্গে ফুটে ওঠে লাল, আসমানী ও সবুজ রঙের বিন্দু এবং এদের বিভিন্ন রঙের মিশ্রণে টেলিভিশনের পর্দায় ফুটে ওঠে রঙিন ছবি। অধ্যায়-১৬জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: সাবান তৈরির প্রচলিত পদ্ধতি কয়টি?উত্তর: সাবান তৈরির প্রচলিত পদ্ধতি তিনটি।প্রশ্ন: গ্রেইনিং কাকে বলে?উত্তর: ফুটন্ত সাবানে আস্তে আস্তে লবণের দ্রবণ বা লবণ পানি ঢালতে হয়। এ প্রক্রিয়াকে গ্রেইনিং বলে।প্রশ্ন: হাইড্রোলাইজার কী?উত্তর: অবিরাম পদ্ধতিতে সাবান তৈরি করার জন্য প্রায় ৩ ফুট ব্যাস ও ৮০ ফুট উচ্চতাবিশিষ্ট স্টেইনলেস স্টিলের টিউব ব্যবহার করা হয়। এর নাম হাইড্রোলাইজার। প্রশ্ন: ক্রাচার কী?উত্তর: প্রক্রিয়াকরণের প্রথম ধাপে সাবানের ঘন দ্রবণ বা পেস্টকে একটি বিশেষ যন্ত্রে নেওয়া হয়, এর নাম ক্রাচার।প্রশ্ন: লন্ড্রি সাবানের আকৃতি কেমন?উত্তর: লন্ড্রি সাবানের আকৃতি ডিম্বাকৃতি বা বল আকারের হয়। অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: টয়লেট সাবান ও লন্ড্রি সাবানের মধ্যে পার্থক্য কী?উত্তর: টয়লেট সাবান ও লন্ড্রি সাবানের মধ্যে পার্থক্য হলো—১. টয়লেট সাবান গোসলের জন্য ব্যবহূত হয় আর লন্ড্রি সাবান কাপড়চোপড় ধোয়ার জন্য ব্যবহূত হয়। ২. টয়লেট সাবানে সুগন্ধি ও জীবাণুনাশক থাকে কিন্তু লন্ড্রি সাবানে সুগন্ধি ও জীবাণুনাশক থাকে না। ৩.টয়লেট সাবান বেশ নরম কিন্তু লন্ড্রি সাবান তুলনামূলকভাবে বেশ শক্ত। অধ্যায়-১৭জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: প্রসাধনী কী?উত্তর: যেসব সামগ্রী দেহের বিভিন্ন অঙ্গ যেমন ত্বক, চুল, নখ, মুখমণ্ডল, চোখ ইত্যাদির পরিচ্ছন্নতা রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধি করে কমনীয় ও আকর্ষণীয় করে তোলে, সেগুলোকে প্রসাধনীসামগ্রী বা প্রসাধনী বলে। প্রশ্ন: ব্যবহারের ভিন্নতা অনুসারে প্রসাধনী কয় প্রকার?উত্তর: ব্যবহারের ভিন্নতা অনুযায়ী প্রসাধনী চার প্রকার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল