পেছাল ডিগ্রি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষা পেছানো হয়েছে। এখন এই পরীক্ষা শুরু হবে ১৮ এপ্রিল থেকে। আগের সময়সূচি অনুযায়ী পরীক্ষা ২৮ মার্চ শুরুর কথা ছিল।

আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ প্রথম আলোকে এই তথ্য জানান। তিনি বলেন, ইতিমধ্যে সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী এখন ১৮ এপ্রিল শুরু হয়ে পরীক্ষা শেষ হবে ২০ জুন। আগের সময়সূচি অনুযায়ী ২৮ মার্চ শুরু হয়ে ৩০ মে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। আগের সময়সূচি বাতিল ঘোষণা করা হয়েছে।