পোশাকশিল্প আমাদের দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-১০প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি।অধ্যায়-৮৯। প্রতিবছরই আমাদেরকে বিদেশ থেকে — কিনতে হয়। উত্তর: প্রতিবছরই আমাদেরকে বিদেশ থেকে খাদ্যশস্য কিনতে হয়।১০। প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের প্রধান — সম্পদ। উত্তর: প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের প্রধান খনিজ সম্পদ।১১। — বাংলাদেশে ব্যাপকভাবে পাওয়া যায়। উত্তর: পিট কয়লা বাংলাদেশে ব্যাপকভাবে পাওয়া যায়।১২। সিলেট অঞ্চলে দেশের অন্যতম — খনি রয়েছে। উত্তর: সিলেট অঞ্চলে দেশের অন্যতম চুনাপাথরের খনি রয়েছে।১৩। দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন — খনি রয়েছে। উত্তর: দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলার খনি রয়েছে।১৪। বাংলাদেশের সুন্দরবন — বনভূমি। উত্তর: বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমি।১৫। সুন্দরবনে স্বাদু ও — পানির গাছ জন্মে।উত্তর: সুন্দরবনে স্বাদু ও লবণাক্ত পানির গাছ জন্মে।১৬। সুন্দরী ও গেওয়া — প্রধান বৃক্ষ। উত্তর: সুন্দরী ও গেওয়া সুন্দরবনের প্রধান বৃক্ষ।১৭। চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিরাট অংশজুড়ে — রয়েছে। উত্তর: চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিরাট অংশজুড়ে পাহাড় রয়েছে।১৮। দিয়াশলাই শিল্পের প্রধান কাঁচামাল — কাঠ। উত্তর: দিয়াশলাই শিল্পের প্রধান কাঁচামাল নরম কাঠ।১৯। লোহা ও ইস্পাত শিল্পের কাঁচামাল —।উত্তর: লোহা ও ইস্পাতশিল্পের কাঁচামাল লোহা।২০। বাঁশনির্ভর কুটিরশিল্পের প্রধান কাঁচামাল —। উত্তর: বাঁশনির্ভর কুটিরশিল্পের প্রধান কাঁচামাল বাঁশ। ২১। পোশাকশিল্প আমাদের দেশের প্রধান — অর্জনকারী শিল্প। উত্তর: পোশাকশিল্প আমাদের দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প।অধ্যায়—৯১। পরিবেশ — বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা।উত্তর: পরিবেশ দূষণ বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা।২। পরিবেশ দূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র — বাড়ছে।উত্তর: পরিবেশ দূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র তাপমাত্রা বাড়ছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল