শূন্যস্থান পূরণ অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো। অধ্যায়-৮ ১১। — বাংলাদেশে ব্যাপকভাবে পাওয়া যায়। উত্তর: পিট কয়লা বাংলাদেশে ব্যাপকভাবে পাওয়া যায়।১২। সিলেট অঞ্চলে দেশের অন্যতম — খনি রয়েছে। উত্তর: সিলেট অঞ্চলে দেশের অন্যতম চুনাপাথরের খনি রয়েছে।১৩। দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন — খনি রয়েছে। উত্তর: দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলার খনি রয়েছে।১৪। বাংলাদেশের সুন্দরবন — বনভূমি। উত্তর: বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমি।১৫। সুন্দরবনে স্বাদু ও — পানির বৃক্ষের গাছ জন্মে।উত্তর: সুন্দরবনে স্বাদু ও লবণাক্ত পানির বৃক্ষের গাছ জন্মে।১৬। সুন্দরী ও গেওয়া — প্রধান বৃক্ষ। উত্তর: সুন্দরী ও গেওয়া সুন্দরবনের প্রধান বৃক্ষ।১৭। চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিরাট অংশজুড়ে — রয়েছে। উত্তর: চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিরাট অংশজুড়ে পাহাড় রয়েছে।১৮। দিয়াশলাই শিল্পের প্রধান কাঁচামাল — কাঠ। উত্তর: দিয়াশলাই শিল্পের প্রধান কাঁচামাল নরম কাঠ।১৯। লোহা ও ইস্পাত শিল্পের কাঁচামাল —।উত্তর: লোহা ও ইস্পাতশিল্পের কাঁচামাল লোহা।২০। বাঁশনির্ভর কুটিরশিল্পের প্রধান কাঁচামাল—। উত্তর: বাঁশনির্ভর কুটিরশিল্পের প্রধান কাঁচামাল বাঁশ। ২১। পোশাকশিল্প দেশের প্রধান — অর্জনকারী শিল্প। উত্তর: পোশাকশিল্প দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প।অধ্যায়—৯ ১। পরিবেশ — বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা।উত্তর: পরিবেশ দূষণ বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা।২। পরিবেশ দূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র — বাড়ছে।উত্তর: পরিবেশ দূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র তাপমাত্রা বাড়ছে।৩। পরিবেশ দূষণের প্রধান কারণ হলো — দ্রুত বৃদ্ধি।উত্তর: পরিবেশ দূষণের প্রধান কারণ হলো জনসংখ্যার দ্রুত বৃদ্ধি।৪। পরিবেশ সম্পর্কে আমাদের — ও অসচেতনতাও পরিবেশ দূষণের অন্যতম কারণ।উত্তর: পরিবেশ সম্পর্কে আমাদের শিক্ষার অভাব ও অসচেতনতাও পরিবেশ দূষণের অন্যতম কারণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল