পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিড টেকনোলজির ওপর তিন মাস মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং কোর্স পরিচালিত হবে। কৃষি মন্ত্রণালয়ের সিড উইং এবং ডানিডার Asps-II এর সহযোগী অংশীদার এইসির সহযোগিতায় এ ট্রেনিং কোর্সটি শুরু হবে ১৫ এপ্রিল। কোর্সটিতে অংশ নিতে আগ্রহী কৃষি গ্র্যাজুয়েট, পাবলিক ও প্রাইভেট সার্ভিস সেক্টর এবং এনজিওগুলোতে বীজ প্রযুক্তি উন্নয়ন বিভাগে কর্মরতদের কাছ থেকে সাদা কাগজে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। কৃষি বিষয়ে ফ্রেশ গ্র্যাজুয়েট প্রার্থীরাও আবেদন করতে পারেন। তবে ইন সার্ভিস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিস্তারিত জীবনবৃত্তান্ত এবং একাডেমিক রেকর্ড যেমন মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, প্রশংসাপত্র ইত্যাদি এবং বীজ শিল্পে অভিজ্ঞতা (যদি থাকে), বর্তমানে চাকরির বিবরণ এবং মোবাইল নম্বরসহ আবেদনপত্র অবশ্যই ৭ এপ্রিলের মধ্যে ডিরেক্টর, ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং তাঁর নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি নিতে হবে। সফল প্রার্থীদের ভর্তির সময় রেজিস্ট্রেশন বাবদ দুই হাজার টাকা দিতে হবে। কোর্সটি হবে সম্পূর্ণ আবাসিক। নির্বাচিত প্রার্থীরা তাঁদের খাদ্য ও প্রয়োজনীয় খরচসমূহের খাতে ব্যয় করার জন্য মাসিক চার হাজার টাকা হারে স্কলারশিপ পাবেন।