পৌরনীতি
সৃজনশীল প্রশ্নোত্তর অংশ-১অধ্যায়: ১জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা হিসেবে অভিহিত করেছেন কে?উত্তর: ই এম হোয়াইট।প্রশ্ন: নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে কোন শাস্ত্র আলোচনা করে?উত্তর: পৌরনীতি।প্রশ্ন: নাগরিকের অধিকার ভোগ এবং কর্তব্য পালন সম্বন্ধে জানা যায় কোন শাস্ত্র পাঠের মাধ্যমে?উত্তর: পৌরনীতি।প্রশ্ন: কোন শিক্ষা ছাড়া গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়?উত্তর: গণতন্ত্রের।প্রশ্ন: আধুনিক রাষ্ট্রব্যবস্থা ও সরকারের রূপ কিসের দ্বারা নির্ণয় করা হচ্ছে?উত্তর: অর্থনৈতিক ব্যবস্থার।প্রশ্ন: প্লেটোর ন্যায় ধর্মকে কিসের সমতুল্য বলে উল্লেখ করেছেন?উত্তর: জ্ঞানের।প্রশ্ন: পৌরনীতি ও নীতিশাস্ত্র উভয়ের লক্ষ্য কী?উত্তর: আদর্শ মানব সমাজ প্রতিষ্ঠা করা।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: পৌরনীতিকে নাগরিকতা সংক্রান্ত বিজ্ঞান বলা হয় কেন?উত্তর: পৌরনীতি শব্দের অর্থ হলো, নগরসংক্রান্ত নীতি বা নিয়মকানুন। নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে পৌরনীতি চর্চা করে। নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও পৌরনীতি আলোচনা করে। এ কারণে পৌরনীতিকে নাগরিকতাসংক্রান্ত বিজ্ঞান বলা হয়।প্রশ্ন: নাগরিকের অধিকার ও কর্তব্য কীভাবে পৌরনীতির বিষয়বস্তুর অন্তর্গত বুঝিয়ে লেখো।উত্তর: নাগরিকের অধিকার ও কর্তব্য হলো পৌরনীতির অন্যতম বিষয়বস্তু। অধিকার কী, কর্তব্য কী এবং অধিকার ভোগ করতে হলে কী কী কর্তব্য পালন করতে হয় তা পৌরনীতি পাঠের মাধ্যমেই জানা যায়।প্রশ্ন: পৌরনীতি ও অর্থনীতি পরস্পর পরিপূরক—বুঝিয়ে লেখো।উত্তর: অধিকার ও কর্তব্য পালনের মাধ্যমে সুন্দর নাগরিক জীবন গড়ে তোলাই পৌরনীতির লক্ষ্য। অপরদিকে অর্থনীতি মানুষের দৈনন্দিন অভাব ও চাহিদার মধ্যে কীভাবে সুন্দর ও সুখী জীবন যাপন করা যায় তার শিক্ষা দিয়ে থাকে। এভাবে এ দুটি বিষয় নাগরিক জীবনকে সুন্দর ও সুখী করার ক্ষেত্রে পরিপূরকের ভূমিকা পালন করে।প্রশ্ন: পৌরনীতি ইতিহাসের নিকট ঋণী—বুঝিয়ে লেখো।উত্তর: বাংলাদেশের স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন সম্বন্ধে জানতে হলে ব্রিটিশ শাসন, পাকিস্তানি শাসন সম্বন্ধে জ্ঞান লাভ করা প্রয়োজন। পৌরনীতির বাংলাদেশ অংশ তারই উজ্জ্বল স্বাক্ষর বহন করে। বস্তুত পৌরনীতি তার বিষয়বস্তুকে সমৃদ্ধ করতে ইতিহাস থেকে অনেক কিছু গ্রহণ করেছে। এ জন্যই বলা হয়, ‘পৌরনীতি ইতিহাসের নিকট ঋণী।’অধ্যায়-২জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: মানুষের স্বাভাবিক ধর্ম কী?উত্তর: সমাজবদ্ধ হয়ে বসবাস করা।প্রশ্ন: পরিবারকে কয় শ্রেণীতে ভাগ করা যায়?উত্তর: তিন।প্রশ্ন: পিতৃতান্ত্রিক পরিবারে বংশ গণনা করা হয় কীভাবে?উত্তর: পিতার দিক থেকে।প্রশ্ন: বৈবাহিক সূত্রে পরিবারকে কয় শ্রেণীতে ভাগ করা যায়?উত্তর: তিন।প্রশ্ন: পারিবারিক গঠন কাঠামোর ভিত্তিতে পরিবার কয় শ্রেণীতে বিভক্ত?উত্তর: দুই।প্রশ্ন: কোন পরিবার ছোট পরিবার?উত্তর: একক পরিবার।প্রশ্ন: সাধারণত পরিবারে কে শাসকের ভূমিকা পালন করে থাকে?উত্তর: মাতা-পিতা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল