পৌরনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩প্রশ্ন: আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ও বিজয় সূচিত হয় কত সালে? উত্তর: ১৭৭৬ সালে। প্রশ্ন: ফরাসি বিপ্লব সংগঠিত হয় কখন? উত্তর: ১৭৮৯ সালে।প্রশ্ন: বাংলাদেশে গণ-অভ্যুত্থান হয় কত সালে? উত্তর: ১৯৬৯ সালে। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ঐশী মতবাদ দ্বারা স্বৈরাচারী শাসকের জন্ম হয়—ব্যাখ্যা করো।উত্তর: ঐশী মতবাদের মূলকথা হলো, রাষ্ট্র স্রষ্টার সৃষ্ট প্রতিষ্ঠান এবং এ রাষ্ট্রের শাসক স্রষ্টা কর্তৃক প্রেরিত। একজন শাসক তাঁর সকল কর্মকাণ্ডের জন্য স্রষ্টার নিকট দায়ী থাকবেন। শাসক তাঁর কোনো কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকেন না। ফলে তিনি তাঁর ইচ্ছামতো যেকোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। সুতরাং এ পরিস্থিতিতে একজন স্বৈরাচারী শাসকের জন্ম হওয়া খুবই স্বাভাবিক। প্রশ্ন: বলপ্রয়োগ মতবাদের মূলকথা ব্যাখ্যা করো। উত্তর: বলপ্রয়োগ মতবাদে বিশ্বাসীদের যুক্তি হলো, প্রাচীনকালে মানুষকে প্রকৃতির বিরূপ ও ভয়াবহ অবস্থার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হতো। মানুষে মানুষে, গোত্রে গোত্রে, রাজায় রাজায় যুদ্ধ হতো। ধীরে ধীরে একজন আরেকজনের ওপর আধিপত্য বিস্তার করত। বিজয়ীরা হতো শাসক এবং পরাজিতরা শাসকের অধীন প্রজা। আর এভাবেই শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। প্রশ্ন: সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে—ব্যাখ্যা করো।উত্তর: সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত একটি প্রাচীন মতবাদ। সামাজিক চুক্তি মতবাদের মূলকথা হলো, জনগণের মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে রাষ্ট্র উৎপত্তি লাভ করেছে। এভাবে পারস্পরিক চুক্তি সম্পাদনের মাধ্যমে সরকার ও রাষ্ট্রের উৎপত্তি হয়েছে বলে সামাজিক চুক্তি মতবাদে বিশ্বাস করা হয়। অধ্যায়-৪জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: জন্মসূত্র অনুযায়ী নাগরিকতা অর্জনে কয়টি নীতি মানা হয়? উত্তর: দুটি।প্রশ্ন: অনুমোদন সূত্রে নাগরিক হতে হলে সাধারণত কয়টি শর্ত মান্য করতে হয়? উত্তর: ছয়টি।প্রশ্ন: একজন বিদেশি কোন অধিকার ভোগ করতে পারে? উত্তর: সামাজিক অধিকার। প্রশ্ন: বিদেশিরা রাষ্ট্রের কোন ধরনের বাসিন্দা? উত্তর: অস্থায়ী। প্রশ্ন: অধিকার প্রথমত কত প্রকার? উত্তর: দুই প্রকার।প্রশ্ন: নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য কোনটি? উত্তর: রাষ্ট্রকে রক্ষা করা।প্রশ্ন: কর প্রদান করা নাগরিকের কী ধরনের কর্তব্য? উত্তর: অবশ্য কর্তব্য।প্রশ্ন: সুনাগরিক হওয়ার পথে প্রধান অন্তরায় কোনটি? উত্তর: নির্লিপ্ততা।প্রশ্ন: লর্ড ব্রাইস সুনাগরিকের কয়টি গুণের কথা বলেছেন? উত্তর: তিনটি।প্রশ্ন: নাগরিকতার ক্ষেত্রে ফ্রান্স কোন নীতি অনুসরণ করে? উত্তর: জন্মনীতি।প্রশ্ন: বাংলাদেশ নাগরিকতা প্রদানের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করে?উত্তর: জন্মনীতি ও জন্মস্থান নীতি।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: নাগরিকতাকে নাগরিকের মর্যাদা বলা হয় কেন?উত্তর: রাষ্ট্রের স্থায়ী বাসিন্দাই হচ্ছে নাগরিক। এটি হলো ব্যক্তির পরিচয়। যেমন, বাংলাদেশের নাগরিক, ভারতের নাগরিক প্রভৃতি। আর নাগরিকতা হচ্ছে একজন ব্যক্তির মর্যাদা। নাগরিকের যথাযথ নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে তার নাগরিকতার মর্যাদা বৃদ্ধি পায়। প্রশ্ন: নাগরিক ও বিদেশির মধ্যকার ব্যবধান কী?উত্তর: বিদেশি নাগরিক রাষ্ট্রের সকল অধিকার ভোগ করতে পারে না। তারা শুধু সামাজিক অধিকার ভোগ করতে পারে। কিন্তু রাজনৈতিক কোনো অধিকার ভোগ করতে পারে না। অনেক সময় বিদেশিদের চলাফেরার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। অন্যদিকে নাগরিকদেরকে চলাফেরায় অবাধ স্বাধীনতা দেওয়া হয়। এভাবে একজন নাগরিক বিদেশি থেকে আলাদা হিসেবে পরিগণিত হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল