পৌরনীতি
জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, আজ পৌরনীতির গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। দ্বিতীয় ভাগ: অধ্যায়-২ অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: বাংলাদেশের মূল সংবিধানের বৈশিষ্ট্য উল্লেখ করো।উত্তর: ১৯৭২ সালের মূল সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি মূল দলিল। সংবিধানটি বিভিন্ন দিক থেকে বৈশিষ্ট্যমণ্ডিত। এটি লিখিত ও দুষ্পরিবর্তনীয়। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার ও এক কক্ষবিশিষ্ট আইনসভার উল্লেখ রয়েছে এ সংবিধানে। তা ছাড়া সংসদীয় সরকার, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের সার্বভৌমত্বও এ সংবিধানে সন্নিবেশিত হয়েছে।প্রশ্ন: ‘জেলা প্রশাসক জেলার একজন বন্ধু, পরিচালক ও পথ প্রদর্শক’—ব্যাখ্যা করো।উত্তর: বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় জেলা প্রশাসন খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ৬৪টি জেলায় একজন করে জেলা প্রশাসক আছেন। তিনি জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা। তাঁকে কেন্দ্র করেই জেলার যাবতীয় প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত ও আবর্তিত হয়। প্রশ্ন: রাষ্ট্রপতির কার্যাবলি উল্লেখ করো।উত্তর: সংসদীয় সরকারব্যবস্থায় একজন রাষ্ট্রপতি থাকেন। তিনি নামেমাত্র রাষ্ট্রপ্রধান। তিনি সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হন। প্রধানমন্ত্রীকে তিনি নিয়োগ দান করে থাকেন। প্রধান বিচারপতির নিয়োগদান ছাড়া আর সকল কাজে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেন। রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে থাকেন। প্রশ্ন: স্থানীয় সরকারই গণতন্ত্রের অন্যতম গ্যারান্টি—ব্যাখ্যা করো।উত্তর: স্থানীয় সমস্যাবলি সুষ্ঠুভাবে সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে শাসন কাঠামোর নেতৃত্বের মাধ্যমেই স্থানীয় নেতৃত্ব গড়ে ওঠে। স্থানীয় সরকারব্যবস্থা নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে নেতৃত্বের জোগান দিয়ে জাতীয় রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দান করে। এভাবেই গণতন্ত্রের মজবুত ভিত রচিত হয়। তাই বলা যায়, স্থানীয় সরকারই গণতন্ত্রের অন্যতম গ্যারান্টি।প্রশ্ন: ইউনিয়ন পরিষদের কার্যাবলি ব্যাখ্যা করো।উত্তর: গ্রামই বাংলাদেশের প্রাণ। কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন গঠিত হয়। স্থানীয় সরকার হিসেবে ইউনিয়ন পরিষদ বহুবিধ কাজ সম্পন্ন করে। জনকল্যাণ, উন্নয়নমূলক, জনস্বাস্থ্য রক্ষা করা, পরিবার পরিকল্পনা নিশ্চিত করা—সবই ইউনিয়ন পরিষদের কাজের অন্তর্ভুক্ত।প্রশ্ন: পৌরসভার গুরুত্ব বর্ণনা করো।উত্তর: পৌরসভা পৌর এলাকার জনগণের স্বাস্থ্য রক্ষায় বিশুদ্ধ পানি সরবরাহ এবং খাদ্য ও পানীয় দ্রব্যের নিয়ন্ত্রণ করে। শহরে যেখানে-সেখানে গৃহ নির্মাণ বন্ধ করতে সংস্থাটি শহর পরিকল্পনা প্রণয়ন করে। এ ছাড়া পৌর এলাকায় রাস্তা নির্মাণ, পুনর্বাসন, বৃক্ষরোপণ, শিক্ষা বিস্তার ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে পৌরসভা অগ্রণী ভূমিকা পালন করে।জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: সার্কের প্রধান লক্ষ্য কয়টি? উত্তর: ৮টি।প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওআইসির কোন সম্মেলনে যোগদান করেন?উত্তর: লাহোর সম্মেলনে।প্রশ্ন: ওআইসির প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন?উত্তর: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী টেংকু আবদুর রহমান।প্রশ্ন: ওআইসির উদ্দেশ্য কয়টি? উত্তর: ৮টি।প্রশ্ন: বাংলাদেশ কবে বসনিয়ায় সেনা প্রেরণ করে? উত্তর: ১৯৯৩ সালে।প্রশ্ন: কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর: ৫১।প্রশ্ন: বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত? উত্তর: ১৯৩।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল