পৌরনীতি
জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, আজ পৌরনীতির গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।তৃতীয় ভাগ: অধ্যায়-১জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: অপরাধ কোন ধরনের ঘটনা? উত্তর: অপরাধ সামাজিক ঘটনা।প্রশ্ন: সন্ত্রাস ও অপরাধ দমনে কার ভূমিকা মুখ্য? উত্তর: পুলিশের।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: জনসংখ্যা বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা কেন?উত্তর: বাংলাদেশে জনসংখ্যা বেশি হওয়ায় সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে না। একই সঙ্গে অতিরিক্ত জনসংখ্যার খাবার সরবরাহ করাও সম্ভব হচ্ছে না। তাই স্বাস্থ্যজনিত নানামুখী সমস্যা সৃষ্টি হচ্ছে।প্রশ্ন: বাংলাদেশে সন্ত্রাসের উৎসগুলো বর্ণনা করো।উত্তর: ভৌগোলিক অবস্থানহেতু একটি দেশে ভিন্ন ভিন্ন প্রকৃতির সন্ত্রাসী কার্যক্রম ঘটে। আবার অস্বাভাবিক দৈহিক বৃদ্ধি, শক্তি, মানসিক অস্থিরতা ও ঈর্ষাবোধ থেকে সন্ত্রাসের জন্ম হয়। এ ছাড়া পারিবারিক প্রভাব, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, অনুন্নত রাজনীতি, প্রশাসনিক দুর্বলতা প্রভৃতি বাংলাদেশে সন্ত্রাস সৃষ্টির অন্যতম কারণ।প্রশ্ন: বাংলাদেশে জনসংখ্যা সমস্যা সমাধানের উপায়গুলো বর্ণনা করো।উত্তর: দ্রুত জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশে বহুমাত্রিক সমস্যার জন্ম দিচ্ছে। এ অবস্থায় সমস্যা সমাধানের জন্য দেশের অভ্যন্তরে জনসংখ্যার পুনর্বণ্টন করা জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠিয়ে জনসংখ্যা সমস্যা প্রশমিত করা সম্ভব। তবে জনসংখ্যা সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ হলো পরিবার পরিকল্পনা প্রণয়ন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ।প্রশ্ন: দুর্নীতি একটি সামাজিক ব্যাধি—ব্যাখ্যা করো।উত্তর: দুর্নীতির কারণে অযোগ্য লোক দায়িত্বশীল পদে আসীন হয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দুর্নীতি কাজে ফাঁকি দিতে শেখায়। বেআইনিভাবে আর্থিক লাভ, অযোগ্যতাকে চেপে রেখে যোগ্যকে ডিঙিয়ে যাওয়া, নিজের সুবিধা অর্জনের জন্য অন্যকে বিপদগ্রস্ত করা ইত্যাদি দুর্নীতির কারণে ঘটে থাকে। সুতরাং এ ঘৃণ্য ব্যবস্থা সমাজে কোনোভাবেই কাম্য নয়।প্রশ্ন: সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের ভূমিকা মুখ্য কেন?উত্তর: পুলিশ তৎপর হলে সমাজে অপরাধ হ্রাস পেতে বাধ্য। অপরাধ নির্মূল করা সম্ভব নয়। তবে অপরাধপ্রবণতা রোধ করে এবং অপরাধীর শাস্তির বিধান করে অপরাধ কমানো যায়। পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে সজাগ হলে অপরাধী চক্র আপনা থেকে সাবধান হবে এবং অপরাধ হ্রাস পাবে। এ জন্যই বলা হয় সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের ভূমিকা মুখ্য।