পৌরনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরামর্শপৌরনীতিতে ভালো করার জন্য পুরো বিষয়বস্তু সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। ছোট বা বড় প্রশ্ন, যেকোনো প্রশ্নই উত্তর করার সময় প্রশ্নে আসলে কী চেয়েছে তার দিকে মনোযোগ দিতে হবে। বিষয়গুলো বুঝতে পারাই এখানে মুখ্য। কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানীর প্রদত্ত সংজ্ঞা হুবহু লিখতে হয়। এ ক্ষেত্রে সঠিকভাবে মুখস্থ রাখা দরকার। সম্ভব হলে সংজ্ঞাগুলো যে বই থেকে সংগ্রহ করা হয়েছে তার রেফারেন্স উল্লেখ করলে খুবই ভালো হয়। পৌরনীতি বিষয়ের বিভিন্ন ধারণার অনেকগুলো দিক থাকে। এগুলো ভালোভাবে মনে রাখতে হবে। এগুলো পয়েন্ট আকারে লেখা যায় বা প্যারা প্যারা করেও লেখা সম্ভব। প্যারা করে লিখলে সহজে শিক্ষকদের ভেতরে পয়েন্ট সম্পর্কে ভালো ধারণা চলে আসে। প্রথম ভাগে তাত্ত্বিক আলোচনায় রয়েছে পৌরনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু, নাগরিকতা, রাষ্ট্র ও সরকার। রাষ্ট্রের উৎপত্তি আইন, স্বাধীনতা, সাম্য ইত্যাদি। অনেক শিক্ষার্থী রাষ্ট্র ও সরকার অধ্যায় নিয়ে ভয় পায়, এটা ঠিক নয়। আসলে এ অধ্যায়টি আমাদের বর্তমান বিশ্বের বিভিন্ন সরকার ব্যবস্থা ও কাজের ব্যাপ্তি নিয়ে। আর এ অধ্যায়টি ভালোভাবে বুঝতে হবে এবং আয়ত্ত করবে। সংক্ষিপ্ত প্রশ্ন লেখার সময় অবশ্যই মূল বিষয়ের ওপর আলোচনা করতে হবে। পৌরনীতি পরীক্ষাতে সময় বণ্টন ও সেই অনুসারে উত্তর করা ভালো নম্বরের নিশ্চয়তা দেয়। অবশ্যই সব প্রশ্নের জন্য সমান সময় (বড় ও ছোট প্রশ্নের ক্ষেত্রে ভিন্ন) বরাদ্দ রেখে সেই অনুযায়ী লিখতে হবে। উত্তরে অবশ্যই শুরু এবং শেষ থাকতে হবে।এরপর আছে বহুনির্বাচনী অংশ। বহুনির্বাচনী অংশে ভালো ফলাফল নিশ্চিত করার জন্য অবশ্যই পুরো বইয়ের ওপর পরিষ্কার ধারণার কোনো বিকল্প নেই। আর এতে ভালো করলে পুরো পরীক্ষার ওপর ভালো প্রভাব পড়ে। তোমরা বোর্ড ও বিভিন্ন ভালো স্কুলের প্রশ্নগুলোর সমাধান করবে। তার উত্তর অবশ্যই নিশ্চিত হয়ে বৃত্ত ভরাট করবে। সে ক্ষেত্রে জানার মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে। এতে সময়ও সংকুলান হয়। উপযুক্ত সময় ও অধ্যবসায় নিয়ে মনোযোগ সহকারে বিষয়টি অধ্যয়ন করলে ভালো ফলাফল অবশ্যই আসবে। মনোযোগ সহকারে নিয়মিত পড়লে সাফল্য অতি নিকটে।সমাজ বিজ্ঞানীদের নামের বানানা, উদ্ধৃতি ও সংজ্ঞা নির্ভুল ভাবে লিখবে। দ্বিতীয় ভাগে অনেক সন, তারিখ, স্থানের নাম রয়েছে যা যথাযথভাবে লিখতে হবে।