এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস : পৌরনীতি ও নাগরিকতার বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১
১৪. পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. সাংস্কৃতিক খ. সামাজিক
ঘ. অর্থনৈতিক ঘ. রাজনৈতিক
১৫. ‘সন্তান জন্মদান ও লালন-পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে।’ উক্তিটি কার?
ক. জিন্সবার্গের খ. ম্যাকাইভারের
গ. গার্নারের ঘ. উইলসনের
১৬. পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১৭. কোন পরিবারে একজন স্ত্রী একাধিক স্বামী গ্রহণ করে পরিবার গঠন করে?
ক. একপত্নীক খ. বহুপত্নীক
গ. বহুপতি ঘ. একক
১৮. বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারের প্রকার হলো—
i. পিতৃতান্ত্রিক
ii. মাতৃতান্ত্রিক
iii. বহুপত্নীক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. পরিবারের শ্রেণিবিভাগ করা হয় যে নীতির ভিত্তিতে—
i. বংশগণনা ও নেতৃত্ব
ii. পারিবারিক কাঠামো
iii. বৈবাহিক সূত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. কোনটি শাশ্বত বিদ্যালয়?
ক. সমাজ খ. পরিবার
গ. কলেজ ঘ. স্কুল
২১. পরিবারের সদস্যদের সঙ্গে গল্পগুজব করা পরিবারের কোন ধরনের কাজ?
ক. রাজনৈতিক খ. মনস্তাত্ত্বিক
গ. বিনোদনমূলক ঘ. শিক্ষামূলক
২২. সন্তান-সন্ততি জন্মদান ও লালন–পালন করা পরিবারের কোন ধরনের কাজ?
ক. মনস্তাত্ত্বিক খ. জৈবিক
গ. শিক্ষামূলক ঘ. রাজনৈতিক
২৩. পরিবারের বিনোদনমূলক কাজ হ্রাস পাওয়ার জন্য দায়ী কোনটি?
ক. কর্মব্যস্ততা
খ. বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন
গ. শিক্ষার অগ্রসরতা
ঘ. ধর্মীয় শিক্ষা প্রসারতা
২৪. পরিবারকে কেন্দ্র করে যেসব অর্থনৈতিক কার্য সম্পাদিত হয়—
i. মৎস্য চাষ
ii. কৃষিকাজ
iii. পশুপালন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. পরিবারের জৈবিক কাজ হচ্ছে—
i. সন্তান জন্মদান করা
ii. সন্তান লালন-পালন করা
iii. সন্তানদের কৃষিকাজ শেখানো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. সমাজ গড়ে ওঠে কাদের নিয়ে?
ক. পশুপাখি খ. মানুষ
গ. গাছপালা ঘ. নদীনালা
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. গ ২২. খ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল