অধ্যায় ১
৪২. বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র টিকে থাকতে পারে না কেন?
ক. জনগণ ভয়ে পালায়
খ. জনগণের সমর্থন হারায়
গ. সবাই ঘৃণা করে
ঘ. রাষ্ট্র ধ্বংস হয়ে যায়
৪৩. বল বা শক্তি প্রয়োগ মতবাদের মূল ভিত্তি কী?
ক. যুদ্ধবিগ্রহ
খ. রাজনৈতিক কার্যকলাপ
গ. ধর্মীয় শিক্ষা
ঘ. জনসম্মতি
৪৪. ‘রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে সৃষ্টি হয়নি।’ এটি কোন মতবাদের মূল বক্তব্য?
ক. সামাজিক চুক্তি খ. ঐশী
গ. বল প্রয়োগ ঘ. ঐতিহাসিক
৪৫. ফ্রান্সের রাজা চতুর্দশ লুই কী বলতেন?
ক. আমিই রাজ্য খ. আমিই রাষ্ট্র
গ. আমরাই রাষ্ট্র ঘ. আমরাই রাজ্য
৪৬. রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার কত ধরনের কাজ সম্পাদন করে?
ক. তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
৪৭. প্রাচীনকালে পার্থক্য করা যেত না—
i. রাষ্ট্র ii. সরকারের iii. জনগণের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. কারা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না?
ক. পুরুষেরা খ. নারীরা
গ. বিদেশিরা ঘ. দাসেরা
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪২. খ ৪৩. ক ৪৪. ঘ ৪৫. খ ৪৬. ক ৪৭. ক ৪৮. গ