পৌরনীতি ও নাগরিকতা | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

১. সমাজ গঠনের মূল উদ্দেশ্য কী?

ক. ব্যক্তির নিরাপত্তা

খ. সংগঠনের নিরাপত্তা

গ. প্রতিষ্ঠানের নিরাপত্তা

ঘ. রাষ্ট্রের নিরাপত্তা

২. Civitas শব্দের অর্থ কী?

ক. পৌরনীতি খ. নগররাষ্ট্র

গ. নাগরিক ঘ. নাগরিকতা

৩. নাগরিকের আচরণ ও কার্যাবলি নিয়ে আলোচনা করা কোন বিষয়টির অন্তর্ভুক্ত?

ক. ইতিহাস

খ. সমাজবিজ্ঞান

গ. পৌরনীতি ও নাগরিকতা

ঘ. সমাজবিজ্ঞান

৪. রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে কী বলা হয়?

ক. রাষ্ট্রীয় সম্মান খ. মূল্যবোধ গ. রাষ্ট্রীয় খেতাব ঘ. নাগরিকতা

৫. পৌরনীতি কোন বিজ্ঞানের অংশ?

ক. সামাজিক বিজ্ঞান

খ. নৃবিজ্ঞান গ. পদার্থবিজ্ঞান

ঘ. চিকিৎসাবিজ্ঞান

৬. বাংলাদেশে কত বছরের নিচের নাগরিকদের অপ্রাপ্তবয়স্ক ধরা হয়?

ক. ১৬ বছর খ. ১৭ বছর

গ. ১৮ বছর ঘ. ১৫ বছর

৭. বিষয়বস্তুর দৃষ্টিকোণ থেকে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা হয়?

ক. ৫টি খ. ৪টি

গ. ৩টি ঘ. ২টি

৮. পৌরনীতির মূল বিষয়বস্তু কোনটি?

ক. সাম্য খ. নাগরিক

গ. রাজনীতি ঘ. স্বাধীনতা

৯. নাগরিকের কোন বিষয়টি পৌরনীতির প্রধান আলোচ্য?

ক. স্বাস্থ্য ও শিক্ষা খ. অধিকার ও কর্তব্য

গ. জাতীয় ও আন্তর্জাতিক বিষয়

ঘ. অতীত ও বর্তমান

১০. কোনটি স্থানীয় প্রতিষ্ঠান?

ক. আইন বিভাগ খ. শাসন বিভাগ

গ. বিচার বিভাগ ঘ. ইউনিয়ন পরিষদ

১১. আমাদের বসবাসের এলাকাকে কেন্দ্র করে কোনটি গড়ে ওঠে?

ক. আঞ্চলিক প্রতিষ্ঠান

খ. আন্তর্জাতিক প্রতিষ্ঠান

গ. জাতীয় প্রতিষ্ঠান

ঘ. স্থানীয় প্রতিষ্ঠান

১২. আমাদের দেশে কাদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়?

ক. মণিপুরি খ. চাকমা

গ. গারো ঘ. সাঁওতাল

১৩. বাংলাদেশে কোন ধরনের পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে?

ক. যৌথ খ. একক

গ. বহু পত্নীক ঘ. এক পত্নীক

১৪. পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান?

ক. সাংস্কৃতিক খ. সামাজিক

ঘ. অর্থনৈতিক ঘ. রাজনৈতিক

১৫. ‘সন্তান জন্মদান ও লালন-পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে।’ উক্তিটি কার?

ক. জিন্সবার্গের খ. ম্যাকাইভারের

গ. গার্নারের ঘ. উইলসনের

১৬. পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

সঠিক উত্তর

অধ্যায় ১: ১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল