পৌরনীতি ও নাগরিকতা | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

৩১. রাষ্ট্রের উপাদান কয়টি?

ক. ৩টি খ. ২টি

গ. ৫টি ঘ. ৪টি

৩২. মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের সরকার পদ্ধতি চালু রয়েছে?

ক. সংসদীয়

খ. প্রেসিেডন্ট শাসিত গ. সমাজতান্ত্রিক

ঘ. এককেন্দ্রিক

৩৩. রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা কী?

ক. সেনাবাহিনী খ. সরকার

গ. জনগণ ঘ. সার্বভৌমত্ব

৩৪. কোন বয়সের নিচে ভোটদান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করা যায় না?

ক. ১৭ বছর খ. ১৮ বছর

গ. ১৬ বছর ঘ. ১৯ বছর

৩৫. ‘ক’ রাষ্ট্রের জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার রয়েছে। নিচের কোনটি হলে ‘ক’ রাষ্ট্রকে পূর্ণাঙ্গ রাষ্ট্র বলা যাবে?

ক. জনমত খ. সংবিধান

গ. স্বায়ত্তশাসন ঘ. সার্বভৌমত্ব

৩৬. বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র কোনটি করে থাকে?

ক. বহিঃশক্তির সঙ্গে চুক্তি

খ. বহিঃশক্তির সঙ্গে যুদ্ধ

গ. বহিঃশক্তির সঙ্গে বাণিজ্য

ঘ. বহিঃশক্তির হাত থেকে দেশকে মুক্ত

৩৭. রাষ্ট্র গড়ে ওঠে—

i. গ্রাম নিয়ে

ii. সমাজ নিয়ে

iii. পরিবার নিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. টমাস হবস ও জন লক ছিলেন—

ক. ফরাসি দার্শনিক

খ. ব্রিটিশ দার্শনিক

গ. ইতালিয়ান দার্শনিক

ঘ. জার্মান দার্শনিক

৩৯. রাষ্ট্রের উৎপত্তিসম্পর্কিত ঐশী মতবাদ কোন ধরনের?

ক. আধুনিক মতবাদ

খ. সুপ্রাচীন মতবাদ

গ. গ্রহণযোগ্য মতবাদ

ঘ. মধ্যযুগীয় মতবাদ

৪০. বিধাতা বা স্রষ্টা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন, এটা কোন মতবাদে বলা হয়?

ক. ঐশী খ. ঐতিহাসিক

গ. বলপ্রয়োগ ঘ. সামাজিক চুক্তি

৪১. কোন মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত?

ক. সামাজিক চুক্তি

খ. ঐশী

গ. বল বা শক্তি প্রয়োগ

ঘ. ঐতিহাসিক

৪২. বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র টিকে থাকতে পারে না কেন?

ক. জনগণ ভয়ে পালায়

খ. জনগণের সমর্থন হারায়

গ. সবাই ঘৃণা করে

ঘ. রাষ্ট্র ধ্বংস হয়ে যায়

৪৩. বল বা শক্তি প্রয়োগ মতবাদের মূল ভিত্তি কী?

ক. যুদ্ধবিগ্রহ

খ. রাজনৈতিক কার্যকলাপ

গ. ধর্মীয় শিক্ষা

ঘ. জনসম্মতি

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১. ঘ ৩২. খ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. খ ৩৯. খ ৪০. ক ৪১. খ ৪২. খ ৪৩. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল