পৌরনীতি ও নাগরিকতা | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

৪৪. ‘রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে সৃষ্টি হয়নি।’ এটি কোন মতবাদের মূল বক্তব্য?

ক. সামাজিক চুক্তি খ. ঐশী

গ. বল প্রয়োগ ঘ. ঐতিহাসিক

৪৫. ফ্রান্সের রাজা চতুর্দশ লুই কী বলতেন?

ক. আমিই রাজ্য খ. আমিই রাষ্ট্র

গ. আমরাই রাষ্ট্র ঘ. আমরাই রাজ্য

৪৬. রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার কত ধরনের কাজ সম্পাদন করে?

ক. তিন খ. চার

গ. পাঁচ ঘ. ছয়

৪৭. প্রাচীনকালে পার্থক্য করা যেত না—

i. রাষ্ট্র ii. সরকারের

iii. জনগণের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৮. কোন সময়ে গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল?

ক. মধ্যযুগে খ. নব্য-প্রস্তর যুগে

গ. প্রাচীন প্রস্তর যুগে

ঘ. প্রাচীনকালে

৪৯. কারা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না?

ক. পুরুষেরা খ. নারীরা

গ. বিদেশিরা ঘ. দাসেরা

৫০. রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য উপাদান কোনটি?

ক. ভূখণ্ড খ. সরকার

গ. সার্বভৌমত্ব ঘ. জনসমষ্টি

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪৪. ঘ ৪৫. খ ৪৬. ক ৪৭. ক ৪৮. ঘ ৪৯. গ ৫০. খ


শামীমা ইয়াসমিন, প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা