সহকারী শিক্ষকবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১প্রিয় শিক্ষার্থী,পৌরনীতি বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।প্রথম ভাগ: অধ্যায়-১১. সিভিক্স শব্দটি কোন ভাষা থেকে উত্পত্তি হয়েছে?(ক) ইংরেজি (খ) ল্যাটিন (গ) ফরাসি (ঘ) জার্মানি২. সিভিটাস (Civitas) শব্দের অর্থ কোনটি?(ক) নগর (খ) নাগরিক (গ) নগররাষ্ট্র (ঘ) রাষ্ট্র৩. পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় কী?(ক) নাগরিকের অতীত ও বর্তমান (খ) নাগরিকের স্বাস্থ্য ও শিক্ষা (গ) নাগরিকের অধিকার ও কর্তব্য (ঘ) নাগরিকের জাতীয় ও আন্তর্জাতিক বিষয়৪. পৌরনীতি পাঠের বিশেষ গুরুত্ব কী?(ক) অধিকার ও কর্তব্য সম্বন্ধে সঠিক ধারণা লাভ (খ) রাষ্ট্র সম্বন্ধে ধারণা লাভ (গ) আন্তর্জাতিক বিষয় সম্বন্ধে ধারণা লাভ (ঘ) মূল্যবোধ সম্পর্কে ধারণা লাভ৫. সর্বপ্রথম অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিষয়ের মর্যাদা দান করেন কে?(ক) জন মার্শাল (খ) অ্যাডাম স্মিথ (গ) প্লেটো (ঘ) উইলসন৬. ‘ইতিহাসের স্রোতধারায় বালুকারাশির মধ্যে স্বর্ণরেণুর মতো রাজনীতিবিজ্ঞান জমা হয়ে উঠেছে।’—এটি কার উক্তি?(ক) গেটেলের (খ) ফাইনারের (গ) অ্যাকটনের (ঘ) ড. গার্নারের৭. প্লেটো তাঁর কোন গ্রন্থে ন্যায়ধর্মকে ‘জ্ঞান সমতুল্য’ বলে উল্লেখ করেছেন?(ক) রিপাবলিক গ্রন্থে (খ) রিপাবলিকান গ্রন্থে (গ) রিসার্করিক গ্রন্থে (ঘ) রিসিডেন্স গ্রন্থে৮. ‘শাসক যদি ন্যায়বান হন তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক।’—উক্তিটি কার?(ক) সক্রেটিসের (খ) প্লেটোর (গ) অ্যারিস্টটলের (ঘ) ইএম হোয়াইটের৯. বিশিষ্ট চিন্তাবিদ এফ আই গ্লাউডের সংজ্ঞার মূল বিষয় কী?(ক) পৌরনীতির বিস্তৃতি (খ) নাগরিকতার অতীত ও বর্তমান (গ) নাগরিক অধিকার ও কর্তব্য (ঘ) সমাজ ও রাষ্ট্রের আচরণ১০. কোন শিক্ষা ছাড়া গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়?(ক) ধর্মীয় শিক্ষা (গ) সামাজিক শিক্ষা (গ) গণতন্ত্রের শিক্ষা (ঘ) ইংরেজি শিক্ষা১১. ‘সকল শাসনব্যবস্থা তার অনুরূপ সম্পত্তিব্যবস্থার রূপ ধারণ করে, একটির পরিবর্তন হলে অপরটিরও পরিবর্তন হয়।’—উক্তিটি কার?(ক) লর্ড ব্রাইস (খ) ই এম হোয়াইট (গ) অ্যাডাম স্মিথ (ঘ) ম্যাকাইভার১২. প্রাচীন গ্রিসে নাগরিক ও নগররাষ্ট্র অবিচ্ছেদ্য ছিল, কারণ—(ক) নাগরিক ছিল রাষ্ট্রের কেন্দ্রবিন্দু (খ) সকল নাগরিক ছিল শাসক (গ) প্রত্যক্ষ গণতন্ত্র (ঘ) রাজতন্ত্র১৩. প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ই এম হোয়াইট প্রদত্ত পৌরনীতির সংজ্ঞার মূল বিষয়বস্তু কী?(ক) রাষ্ট্র (খ) সামাজিক প্রতিষ্ঠান (গ) রাজনৈতিক প্রতিষ্ঠান (ঘ) নাগরিক১৪. নাগরিকতার জাতীয় বিষয় কোনটি?(ক) নির্বাচন (খ) পৌরসভা (গ) ইউনিয়ন পরিষদ (ঘ) সিটি করপোরেশন১৫. কোনটির আলোচনার সঙ্গে জড়িত সকল বিষয় ইতিহাসের দ্বারা সমৃদ্ধ?(ক) সমাজ (খ) রাষ্ট্র (গ) পরিবার (ঘ) নাগরিকের অধিকার।পৌরনীতি: সঠিক উত্তর: ১. খ ২. গ ৩. গ ৪. ক ৫. খ ৬. গ ৭. ক ৮. খ ৯. গ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. খ।