প্যারাগ্রাফ লেখার নিয়ম জেনে নাও
যে ক্ষুদ্র রচনা নিজের মধ্যে স্বয়ংসম্পূর্ণ থেকে একটিমাত্র ধারণা বর্ণনা করে, তাকে প্যারাগ্রাফ বলে।প্যারাগ্রাফকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। 1. Narrative Paragraph (সংক্ষিপ্তমূলক) 2. Descriptive Paragraph (বর্ণনামূলক) 3. Expository paragraph.তুমি যখন একটি প্যারাগ্রাফ লিখবে তখন প্রথমেই সে প্যারাগ্রাফটি নিয়ে ভাব। এবার প্যারাগ্রাফ সম্পর্কিত ভাবনাগুলো একটি কাগজে নোট কর। এ পদ্ধতিকে বলা হয় ব্রেইন স্টর্মিং।মনে করো, Influence of TV সম্পর্কে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। প্রথমেই বসে পড় খাতা-কলম নিয়ে। এবার ভাবনার জগত্টা উন্মুক্ত করে দাও। তুমি ভাবতে থাক। এরই মধ্যে বরং আমি তোমার সম্ভাব্য ভাবনাগুলোর কথা উল্লেখ করি। টেলিভিশনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। এর গুরুত্বের ফলে টিভিসংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। টেলিভিশনে প্রচারিত ভায়োলেন্স বাচ্চাদের উত্সাহিত করে। এর নেতিবাচক এবং ইতিবাচক প্রভাব দুই-ই আছে। এ জাতীয় আরও ভাবনা লিপিবদ্ধ করা সম্ভব।এবার তোমার ভাবনাগুলোর সঙ্গে আমার ভাবনাকে মিলিয়ে দেখ। যদি কাছাকাছি হয় তাহলে তো কথাই নেই, আর যদি নাও হয় তাহলেও ক্ষতি নেই। এখন শিখে নাও।প্রাথমিক পর্যায়ে মাথায় গেঁথে নিয়ে পরে তোমাকে নিজের মতো করে লিখতে হবে। এটি ব্রেইন স্টর্মিংয়ের মতো হলেও ব্রেইন স্টর্মিংয়ের মতো শুধু পয়েন্টগুলো না লিখে পুরো বাক্যটি লিখতে হয়। এ সময় যতি চিহ্ন বা উচ্চারণ বানান নিয়ে ভাবনার প্রয়োজন নেই।সাধারণত প্যারাগ্রাফ একটি প্যারায় লিখতে হয়, যার তিনটি অংশ থাকে। যথা সূচনামূলক বাক্য, মূল অংশ এবং সমাপনী বাক্য।Topic sentence এর মাধ্যমে প্যারাগ্রাফ এর প্রধান ধারণা প্রকাশ করা হয়। এটি সাধারণত প্যারাগ্রাফের প্রথমে থাকলেও অনেক সময় মাঝে শেষে থাকে অথবা আদৌ থাকে না। এর ছটি অংশ আছে। যথা—Topic এর Controlling Idea. Topic হলো প্যারাগ্রাফের বিষয় অর্থাত্ যে বিষয় সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে। আর Controlling Idea এর মাধ্যমে যে Topic নিয়ে প্যারাগ্রাফ লিখতে হবে সে Topic টিকে একটি মাত্র Idea-র মধ্যে সীমাবদ্ধ করে রাখে। নিচের উদাহরণটিতে লক্ষ করুন। New York has excellent public transportation. এ Sentence টিতে ‘New York’ New Topic অর্থাত্ নিউইয়র্ক শহরকে নিয়ে আপনাকে প্যারাগ্রাফটি লিখতে হবে। আর Controlling Idea হলো পাবলিক ট্রান্সপোর্টেশন অর্থাত্ প্যারাগ্রাফটি শুধু নিউইয়র্কের পাবলিক ট্রান্সপোর্টেশনকে কেন্দ্র করে লিখতে হবে।প্যারাগ্রাফের দ্বিতীয় অংশ হচ্ছে মূল অংশ এবং এ অংশ গঠিত হয় প্যারাগ্রাফের সহায়ক বাক্যসমূহের ওপর ভিত্তি করে। সহায়ক বাক্যের কাজ হলো Topic sentenceকে সহায়তা করা অর্থাত্ Topic senctnceটিকে সত্য প্রমাণিত করা। সহায়ক বাক্যসমূহ কোনো ঘটনা, পরিসংখ্যান, নির্দিষ্ট উদাহরণ অথবা ব্যক্তিগত অভিজ্ঞতাকে কেন্দ্র করে লেখা হয়। প্যারাগ্রাফ লেখার সর্বশেষ ধাপ হলো Concluding sentence। এই বাক্য লেখার মাধ্যমে একটি প্যারাগ্রাফ লেখা শেষ করতে হয়। দুই ধরনের Concluding sentence আছে। প্রথমটি হলো Restatement. Restatement মূলত একই জিনিস বর্ণনা করা, কিন্তু ভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে। আর দ্বিতীয় পদ্ধতিটি হলো, প্যারাগ্রাফের মূল ধারণা থেকে প্রাপ্ত সারসংক্ষেপ অর্থাত্ সামারাইজিং। এ তো গেল প্যারাগ্রাফ লেখার পদ্ধতি, তবে একটি ভালো প্যারাগ্রাফ লেখার জন্য যে চারটি বিষয়ে গুরুত্ব দিতে হয়, সেগুলো হলো—Completeness: প্যারাগ্রাফ লেখার সময় লক্ষ্য রাখতে হবে, এতে যেন সব ধরনের তথ্যের উল্লেখ থাকে। নতুবা প্যারাগ্রাফটি সম্পূর্ণ হবে না। প্যারাগ্রাফ সম্পূর্ণ করার জন্য Supporting details (বর্ণনা প্রদান), example, comparison এবং contrast-এর ওপর ভিত্তি করে পরিকল্পনা তৈরি করতে হয়। Unity of Thought: প্যারাগ্রাফের কোন বিষয়ে ধারণা তৈরি করার জন্য সব সময় প্রাসঙ্গিক তথ্যের সংযোজন করতে হয়। এমন কোনো তথ্য অন্তর্ভুক্ত করা যাবে না, যা প্যারাগ্রাফটির মূল ধারণার সঙ্গে সংশ্লিষ্ট নয়। এরূপ তথ্য থাকলে বাক্যের ঐক্য নষ্ট হয়। Order of Presentation : প্যারাগ্রাফ লেখার সময় লক্ষ্য রাখতে হয়, বাক্যগুলো যেন ধারাবাহিকভাবে সাজানো হয়। সঠিকভাবে বাক্য না সাজালে প্যারাগ্রাফ ত্রুটিযুক্ত হয়ে পড়ে। ধারণা তৈরির সময় কোন বাক্যটি কোন বাক্যের পরে লিখতে হবে সেটি চিহ্নিত করে রাখলে এ জাতীয় ভুল এড়ানো যায়।Coherence : উল্লিখিত তিনটি গুণ থাকলেও যদি Coherence না থাকে তাহলে প্যারাগ্রাফ দুর্বল হয়ে পড়ে। Coherence বলতে মূলত লিংকিং ওয়ার্ডের ব্যবহারকে নির্দেশ করে। Transitional words ব্যবহার করে অর্থগতভাবে একটি বাক্যকে অন্য একটি বাক্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ করা যায়। বর্ণনামূলক প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে অধিক ব্যবহূত Transitional শব্দগুলো হচ্ছে—at first, next, after that, later on, then, finally, first, second, third ইত্যাদি। Descriptive প্যারাগ্রাফে ব্যবহূত লিঙ্কিং ওয়ার্ডগুলো মূলত প্রিপোজিশন হয়ে থাকে। এ জাতীয় প্যারাগ্রাফে ব্যবহূত প্রিপোজিশনগুলো হলো—to the left, to the right, on both sides, in front of, behind on top of, under, at the end, above next to ইত্যাদি। Expository Paragraph-এ ব্যবহূত লিঙ্কিং ওয়ার্ডস linking words মূলত transitional. এ জাতীয় শব্দগুলো হলো—However, on the other hand, in fact, therefore, further more, finally, in conclusion, first, second, third ইত্যাদি। এ শব্দগুলোর মধ্যে কিছু কিছু অবশ্য বর্ণনামূলক প্যারাগ্রাফের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। তবে প্যারাগ্রাফ লেখার সময় পৃষ্ঠার ওপরে ও পাশে এক ইঞ্চি পরিমাণ জায়গা রেখে মার্জিন করতে হবে। তারপর Indentation ঠিক করে লেখা শুরু করতে হবে। Indentation হলো, অনুচ্ছেদ লেখার সময় মার্জিনের প্রান্তভাগ থেকে অন্যান্য লাইনের তুলনায় একটু বেশি দূরত্ব রেখে প্রথম লাইন লেখা শুরু করা। তবে প্রতি লাইনের প্রথম অক্ষরটি যেন বড় হাতের হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার বাসায় বেশ কয়েকবার অনুশীলন করো।