প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ‘ব্যবসায় উদ্যোগ’ বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৬ প্রশ্ন: বাজারে নতুন পণ্য চালু করার বিজ্ঞাপন খরচ কী?উত্তর: বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়।প্রশ্ন: মানুষের মৌলিক চাহিদা কোনগুলো এবং কী কী?উত্তর: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা।প্রশ্ন: প্রকল্প চিহ্নিতকরণ ও নির্বাচনের সূচনা হয় কোথা থেকে?উত্তর: প্রকল্প ধারণা থেকে।প্রশ্ন: বর্তমান মূল্যে কাঁচামাল সরবরাহ অব্যাহত থাকবে কি না তা জানা যায় কীভাবে?উত্তর: বাজার জরিপের সাহায্যে।প্রশ্ন: কোনো প্রকল্পের জাতীয় অর্থনীতিতে অবদান রাখার মাপকাঠি কী?উত্তর: কর্মসংস্থান সৃষ্টির পরিমাণ নির্ধারণ।প্রশ্ন: বর্তমানে মহিলাদের কর্মজীবনে প্রবেশ করার পর তারা ঘরে বসে সাধারণত কী ধরনের কাজ করে?উত্তর: সেলাই ও নকশি।প্রশ্ন: কী না থাকলে কোনো প্রকল্পই সফল হয় না?উত্তর: উৎপাদিত পণ্যের চাহিদা না থাকলে।প্রশ্ন: ব্যবসার কার্যাবলিকে প্রভাবিত করে কী?উত্তর: শিক্ষার হার।প্রশ্ন: পণ্য নির্বাচন প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ধাপ কী?উত্তর: অর্থনৈতিক পরিবেশ।প্রশ্ন: কারবারের সাফল্য উদ্যোক্তার কিসের ওপর নির্ভর করে?উত্তর: ব্যক্তিগত সাংগঠনিক যোগ্যতা বা গুণাবলির ওপর।প্রশ্ন: ব্যবসায়ের সাফল্য কিসের ওপর নির্ভর করে?উত্তর: পণ্য বা সেবা প্রদানসামগ্রী নির্বাচনের ওপর।প্রশ্ন: ব্যবসায়ে সাফল্য লাভ অনিশ্চিত হতে পারে কখন?উত্তর: পণ্য নির্বাচন ও প্রকল্প প্রণয়নে দুর্বলতা থাকলে।প্রশ্ন: পণ্য প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে কিছু টাকা বিনিয়োগের প্রস্তাব কী?উত্তর: প্রকল্প।প্রশ্ন: প্রকল্প ধারণা সৃষ্টিতে সহায়তা করে কী?উত্তর: সৃজনশীলতা।প্রশ্ন: চাহিদা কী? উত্তর: সুযোগ, যা পূরণের অপেক্ষায় থাকে।প্রশ্ন: উৎপাদিত পণ্যের/দ্রব্যের দাম সংক্রান্ত কী?উত্তর: প্রকল্প ধারণার উৎস।প্রশ্ন: কোন দৃষ্টিকোণ থেকে প্রকল্পের কারিগরি দিক যাচাই করা হয়?উত্তর: প্রযুক্তিগত ও যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে।প্রশ্ন: প্রকল্প ধারণা অনুভব করা থেকে কিসের সূচনা হয়?উত্তর: প্রকল্প চিহ্নিতকরণ ও নির্বাচন।প্রশ্ন: ব্যবসায়ে সাফল্য লাভের পূর্বশর্ত কী?উত্তর: সার্থক পণ্য চিহ্নিতকরণ এবং একটি সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন।প্রশ্ন: কোন সমাজে খাদ্য ক্রয়ে বেশির ভাগ অর্থ ব্যয় করা হয়?উত্তর: মধ্যবিত্ত সমাজে।প্রশ্ন: ‘অর্থনীতিতে’ প্রকল্পের অবদান যাচাই করার মাপকাঠি কী?উত্তর: অর্থসংস্থান সৃষ্টি ও মূল্য সংযোজন কর নির্ধারণ। অধ্যায়-৪ প্রশ্ন: শিল্প ব্যাংকের প্রধান কাজ কী?উত্তর: শিল্পোদ্যোক্তাদের ঋণ প্রদান ও পরামর্শ দান।প্রশ্ন: বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য সংস্থা কেন প্রতিষ্ঠিত হয়?উত্তর: আমদানি ও উৎপাদনের প্রতি দৃষ্টি রাখতে।প্রশ্ন: বাংলাদেশ একটি কী রকম দেশ?উত্তর: উন্নয়নশীল।প্রশ্ন: ঋণ ও সুদ পরিশোধের সময়সীমা বৃদ্ধি কী ধরনের সহায়তা?উত্তর: সংরক্ষণমূলক।প্রশ্ন: ব্যবসায় প্রতিষ্ঠান নিবন্ধীকরণ কী ধরনের সহায়তা?উত্তর: সমর্থনপুষ্ট।প্রশ্ন: ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার প্রধান কাজ কী?উত্তর: ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে বিনিয়োগের আগে পরামর্শ দান।প্রশ্ন: কোনো ব্যক্তিকে শিল্প স্থাপনে আগ্রহী করে তোলার জন্য কোন ধরনের সহায়তা প্রয়োজন?উত্তর: উদ্দীপনামূলক।প্রশ্ন: কোনো শিল্প প্রতিষ্ঠানের মেশিনারি ও প্লান্টের প্রকৃত মূল্যের শতকরা কত ভাগ বিনিয়োগ ভাতা দেওয়া হয়?উত্তর: শতকরা ২০ ভাগ।প্রশ্ন: বাংলাদেশ ক্ষুদ্র শিল্প সংস্থার সংক্ষিপ্ত নাম কী?উত্তর: বিসিক।প্রশ্ন: শিল্প স্থাপনের জন্য কোন ধরনের সহায়তার প্রয়োজন?উত্তর: উদ্দীপনামূলক সহায়তা।প্রশ্ন: প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর শেয়ার সরাসরি ক্রয়ের মাধ্যমে ইকুইটি দান করে কে?উত্তর: বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা।প্রশ্ন: গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?উত্তর: ১৯৭৬ সালে।প্রশ্ন: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?উত্তর: ড. মুহম্মদ ইউনূস।প্রশ্ন: ড. মুহম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?উত্তর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।প্রশ্ন: গ্রামীণ ব্যাংক প্রকল্প গরিবদের জন্য একটি বিশেষ ব্যাংকে রূপান্তরিত হয় কত সালে?উত্তর: ১৯৮৩ সালের সেপ্টেম্বর মাসে।প্রশ্ন: গ্রামীণ ব্যাংক ঋণ দেওয়ার সময় বিত্তহীনদের একটি দলে কত লোক থাকে? উত্তর: পাঁচ থেকে ১০ জন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল