শূন্যস্থান পূরণ অংশ-৩প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। প্রশ্ন থাকবে ৫টি। প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-৩ ৪. উত্তর মেরু ও দক্ষিণ মেরু বছরের অধিকাংশ সময় — ঢাকা থাকে।উত্তর: উত্তর মেরু ও দক্ষিণ মেরু বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে।৫. মরুভূমিতে দিনে খুব — ও রাতে খুব — পড়ে।উত্তর: মরুভূমিতে দিনে খুব গরম ও রাতে খুব ঠান্ডা পড়ে।৬. জীবের বেঁচে থাকার জন্য — ও — খুবই দরকার।উত্তর: জীবের বেঁচে থাকার জন্য তাপ ও আলো খুবই দরকার।৭. পৃথিবীর সব প্রাণীকে নিয়ে বৈচিত্র্যময় — গঠিত।উত্তর: পৃথিবীর সব প্রাণীকে নিয়ে বৈচিত্র্যময় প্রাণিজগৎ গঠিত।৮. তিমি — দিয়ে শ্বাসকাজ সম্পন্ন করে।উত্তর: তিমি ফুসফুস দিয়ে শ্বাসকাজ সম্পন্ন করে।৯. বানর, গরিলা, শিম্পাঞ্জি — প্রাণী।উত্তর: বানর, গরিলা, শিম্পাঞ্জি বৃক্ষবাসী প্রাণী।১০. মেরুদণ্ডের চাকতির মতো ছোট ছোট হাড়কে — বলে।উত্তর: মেরুদণ্ডের চাকতির মতো ছোট ছোট হাড়কে কশেরুকা বলে।১১. তেলাপোকা একটি — প্রাণী।উত্তর: তেলাপোকা একটি অমেরুদণ্ডী প্রাণী।১২. — পোকার গুটি থেকে আমরা রেশম পাই।উত্তর: রেশম পোকার গুটি থেকে আমরা রেশম পাই।১৩. ব্যাঙ — প্রাণী।উত্তর: ব্যাঙ উভচর প্রাণী।১৪. ব্যাঙের ছোট অবস্থায় — থাকে।উত্তর: ব্যাঙের ছোট অবস্থায় ফুলকা থাকে।১৫. প্রজাপতি, চিংড়ি, কেঁচো, মৌমাছি — প্রাণী।উত্তর: প্রজাপতি, চিংড়ি, কেঁচো, মৌমাছি অমেরুদণ্ডী প্রাণী।১৬. টিকটিকি, কুমির — জাতীয় প্রাণী।উত্তর: টিকটিকি, কুমির সরীসৃপ জাতীয় প্রাণী।১৭. মৌমাছির মৌচাক থেকে — সংগ্রহ করা হয়।উত্তর: মৌমাছির মৌচাক থেকে মধু ও মোম সংগ্রহ করা হয়।১৮. যেসব মেরুদণ্ডী প্রাণী বুকে ভর দিয়ে চলে, তাদের — বলা হয়।উত্তর: যেসব মেরুদণ্ডী প্রাণী বুকে ভর দিয়ে চলে, তাদের সরীসৃপ বলা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল