রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিটি আসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা করবেন ৪৮ জন শিক্ষার্থী। চারটি অনুষদে ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রাথমিক আবেদনের সময়সীমা গতকাল ২৫ সেপ্টেম্বর শেষ হয়েছে। এবার দুই হাজার ৭৫৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে এক লাখ ৩২ হাজার ১৪৭টি।বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক’ ইউনিটে ২৮ হাজার ৩৭৬, ‘খ’ ইউনিটে ৩৩ হাজার ৩৫৫, ‘গ’ ইউনিটে ৩৬ হাজার ৬০২ এবং ‘ঘ’ ইউনিটে ৩৩ হাজার ৮১৪টি আবেদন জমা পড়েছে।এবার ১২০টি বাড়ানোর পর মোট আসন হয়েছে দুই হাজার ৭৫৫টি। এর মধ্যে ‘ক’ ইউনিটে ৮১০, ‘খ’ ইউনিটে ৭১০, ‘গ’ ইউনিটে ৬৮০ ও ‘ঘ’ ইউনিটে ৫৫৫টি আসন রয়েছে।ভর্তি পরীক্ষা শুরু হবে ১৪ অক্টোবর থেকে। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৪ অক্টোবর, ‘খ’ ইউনিটের ২১ অক্টোবর, ‘গ’ ইউনিটের ২৮ অক্টোবর ও ‘ঘ’ ইউনিটের ১৮ নভেম্বর। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।