প্রতিটি অধ্যায়ে সমান গুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সে জন্য মনোযোগ সহকারে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।গণিত একটি প্রায়োগিক বিষয়। একটু যদি মনোযোগ ও যত্নসহকারে অনুশীলন করলে বিষয়টি আনন্দদায়ক হবে। মনে রাখতে হবে, গণিত বিষয়ে অনুশীলনের কোনো বিকল্প নেই।গণিত (তত্ত্বীয়) ১ম ও ২য় পত্র প্রতিটিতে ৭৫ নম্বরের পরীক্ষা দিতে হবে এবং বাকি ২৫ নম্বর ব্যবহারিক পরীক্ষা। প্রতিটি পত্রে রয়েছে ৩টি বিভাগ; ১ম পত্রে বীজগণিত, ত্রিকোনমিতি ও জ্যামিতি এবং ২য় পত্রে বলবিদ্যা, ক্যালকুলাস ও বিচ্ছিন্ন গণিত। প্রতিটি অধ্যায় সমান গুরুত্বসহকারে অনুশীলন করতে হবে। সবগুলো অধ্যায়ের সূত্র, প্রমাণ, ব্যাখ্যা, সাইট নোট, প্রয়োজনীয় চিত্র, লেখচিত্র পুঙ্খানুপুঙ্খরূপে দেখতে হবে। বিগত কয়েক বছরের প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। পরীক্ষার হলে যাওয়ার পূর্বে পেন্সিল, রাবার, স্কেল, কলম, ক্যালকুলেটর, পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিতে যেন ভুল না হয়।গণিতে এ+ পাওয়ার জন্য খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে দেখতে হবে, গাণিতিক সমস্যার ফলাফলে একক থাকলে অবশ্যই তা উল্লেখ করবে, প্রশ্নে প্রদত্ত মানগুলো সঠিকভাবে বসাবে এবং সঠিক নিয়মে করতে হবে।একটা সমস্যা হচ্ছে অনেক শিক্ষার্থী আছে যারা প্রশ্ন দেখার ক্ষেত্রে ভুল করে। সে ক্ষেত্রে প্রশ্নটি একবার দেখে খাতায় তোলার পর আবার একবার দেখে নিলে ভুল হওয়ার আশঙ্কা কম হবে। খেয়াল রাখতে হবে যাতে খাতায় কাটাকাটি কম হয়, ভুল হলে তা একটানে কেটে নিচে লিখতে হবে। সময়ের ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে। কারণ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়।সম্পূর্ণ প্রশ্ন পত্রটি ভালোভাবে পড়ে তুলনামূলক সহজ উত্তর দিয়েই লেখা শুরু করবে। উত্তরপত্রটি রিভিশন দেওয়ার জন্য হাতে কিছু সময় রাখতে হবে।