প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় পরীক্ষার্থী, প্রতিটি বিষয় তোমরা এখন ভালোভাবে রিভিশন দেবে। কেননা, অনুশীলনের কোনো বিকল্প নেই। নতুন কিছু পড়ার আপাতত দরকার নেই। আর পরীক্ষা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এখন শরীরের প্রতি সবচেয়ে বেশি যত্ন নিতে হবে। ঠিক সময়ে খাওয়াদাওয়া করতে হবে। যথাসময়ে ঘুমাতে যেতে হবে এবং উঠতে হবে। পরীক্ষার আগে বা পরীক্ষা চলাকালীন যাতে অসুস্থ হয়ে না পড়ো, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। নিজে সুস্থ না থাকলে তখন সব প্রস্তুতি নষ্ট হয়ে যাবে। অভিভাবকদেরও সন্তানদের প্রতি যত্ন নিতে হবে। পরীক্ষার হলে সময়ের ব্যাপারে সচেতন থাকতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তবে প্রশ্ন পাওয়ার পর তা খুব ভালোভাবে কয়েকবার পড়তে হবে। উত্তর হতে হবে প্রাসঙ্গিক।
অধ্যক্ষ
চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম