জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ব্যবসায় উদ্যোগ পাঠ্যবই থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো। অধ্যায়-৮ প্রশ্ন: রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য কী?উত্তর: হিসাবের গাণিতিক বিশুদ্ধতা যাচাই করা।প্রশ্ন: খতিয়ান মূলত কী?উত্তর: হিসাব বহি।প্রশ্ন: হিসাবরক্ষণের পাকা বই কী?উত্তর: খতিয়ান।প্রশ্ন: প্রতিটি লেনদেনে সুবিধা প্রদানকারী হিসাবকে কী বলে? উত্তর: ক্রেডিট।প্রশ্ন: যে বইয়ে ব্যবসায়ের নগদ লেনদেন সুশৃঙ্খলভাবে রেকর্ড করা হয় তাকে কী বলে?উত্তর: ক্যাশ বই।প্রশ্ন: খতিয়ানের অপর নাম কী?উত্তর: লেজার।প্রশ্ন: খতিয়ানের সহকারী বইকে কী বলে?উত্তর: জাবেদা বহি। প্রশ্ন: হিসাবের উভয় দিকের নিচে দুটি সমান রেখা টেনে দিতে হয়, একে কী বলে?উত্তর: হিসাব বন্ধ।প্রশ্ন: কোনো দোকান থেকে কিছু কিনলে যে ভাউচার দেওয়া হয়, তাকে কী বলে?উত্তর: ক্যাশ মেমো।প্রশ্ন: দুতরফা দাখিলা পদ্ধতিতে ক্রেডিটকে কী বলা হয়? উত্তর: সুবিধা প্রদানকারী।প্রশ্ন: হিসাবের বহিতে আর্থিক লেনদেন লিপিবদ্ধ করে রাখাকে কী বলে? উত্তর: হিসাবরক্ষণ।প্রশ্ন: যে পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট বিক্রয়মূল্য মোট ব্যয়ের সমপরিমাণ থাকে, তাকে কী বলে? উত্তর: সম আয়-ব্যয়।অধ্যায়-৯জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: যে বিন্দুতে পণ্য বিক্রয় করলে আয় ও ব্যয় সমান হয় তাকে কী বলে? উত্তর: সম আয়-ব্যয় বিন্দু বলে।প্রশ্ন: কারখানায় দ্রব্য তৈরি করতে যে খরচ হয় তাকে কী বলে? উত্তর: উৎপাদন ব্যয়।প্রশ্ন: কারখানার পণ্য তৈরি করে কে? উত্তর: শ্রমিক।প্রশ্ন: যে খরচ পণ্য ক্রয় বা উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত এবং ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত দ্রব্যের ওপর সহজে আরোপ করা যায় তাকে কী খরচ বলে? উত্তর: প্রত্যক্ষ খরচ। প্রশ্ন: চুক্তিপত্র কী? উত্তর: অঙ্গীকারনামা।প্রশ্ন: কাজের তত্ত্বাবধান করেন কে? উত্তর: ব্যবস্থাপক।প্রশ্ন: যে দ্রব্য কারখানায় তৈরি হয় এবং এতে যে খরচ হয় তাকে কী ব্যয় বলে?উত্তর: উৎপাদন ব্যয়। প্রশ্ন : যেসব খরচ উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত তাকে কী বলে? উত্তর: প্রত্যক্ষ খরচ।প্রশ্ন: উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য যে খরচ হয় তাকে কী বলে?উত্তর: বিক্রয় খরচ।অধ্যায়-১০জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ব্যবসা/শিল্প এলাকা পরিদর্শন কর্মসূচির সাধারণ উদ্দেশ্য কী?উত্তর: ছাত্রদের আত্মকর্মসংস্থান প্রকল্প এবং ক্ষুদ্র ব্যবসা সম্পর্কে সম্যক ধারণা জন্মানো।প্রশ্ন: শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করলে ছাত্রদের কী লাভ হয়?উত্তর: প্রত্যক্ষ জ্ঞান অর্জন করতে পারে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল