প্রতিবছর বৃক্ষরোপণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করে গাছ লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-২০প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে- নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-১৫ ৫। — বনভূমিতে বহুদিন পর্যন্ত গাছপালা জন্মায় না।উত্তর: পোড়া বনভূমিতে বহুদিন পর্যন্ত গাছপালা জন্মায় না।৬। ইটের — কালো ধোঁয়া বায়ু দূষিত করে।উত্তর: ইটের ভাটার কালো ধোঁয়া বায়ু দূষিত করে।৭। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্রা — পাবে।উত্তর: বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে।৮। পরিবেশ একবার দূষিত হলে তা — করা অনেক কষ্টকর ও ব্যয়বহুল।উত্তর: পরিবেশ একবার দূষিত হলে তা দূষণমুক্ত করা অনেক কষ্টকর ও ব্যয়বহুল।৯। মাটি দূষণের জন্য — বা — দায়ী।উত্তর: মাটি দূষণের জন্য পলিথিন বা প্লাস্টিক দায়ী।১০। —ভাবে বসবাস করতে হলে দূষণমুক্ত পরিবেশ দরকার।উত্তর: স্বাস্থ্যসম্মতভাবে বসবাস করতে হলে দূষণমুক্ত পরিবেশ দরকার।১১। প্রতিবছর—কর্মকাণ্ডে অংশগ্রহণ করে গাছ লাগাতে হবে।উত্তর: প্রতিবছর বৃক্ষরোপণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করে গাছ লাগাতে হবে।১২. পরিবেশ দূষণ বন্ধ হলে পরিবেশের — হবে।উত্তর: পরিবেশ দূষণ বন্ধ হলে পরিবেশের উন্নয়ন হবে।১৩. কলকারখানার বর্জ্য মাটিতে জমে মাটির—নষ্ট করে।উত্তর: কলকারখানার বর্জ্য মাটিতে জমে মাটির উর্বরতা নষ্ট করে।১৪. দূষিত পানিতে গোসল করলে নানা রকম — হয়।উত্তর: দূষিত পানিতে গোসল করলে নানা রকম চর্মরোগ হয়।১৫. — বা — মাটির সঙ্গে মিশে যায় না।উত্তর: পলিথিন বা প্লাস্টিক মাটির সঙ্গে মিশে যায় না।১৬. বায়ুদূষণ রোধের জন্য — প্রতি যত্নশীল হতে হবে।উত্তর: বায়ুদূষণ রোধের জন্য গাছপালার প্রতি যত্নশীল হতে হবে।১৭. — সার ব্যবহারে মাটির — বৃদ্ধি পায়।উত্তর: জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।