প্রতিবছর ১২ জুন ‘বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস’ পালন করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।অধ্যায়-৫১। প্রত্যেক মানুষ — স্বাধীন।উত্তর: প্রত্যেক মানুষ জন্মগতভাবে স্বাধীন।২। কাউকে নির্যাতন ও — করা যাবে না।উত্তর: কাউকে নির্যাতন ও অত্যাচার করা যাবে না।৩। ব্যক্তি হিসেবে — চোখে সবাই সমান।উত্তর: ব্যক্তি হিসেবে আইনের চোখে সবাই সমান।৪। কাউকে খেয়াল খুশিমতো — ও আটক করা যাবে না।উত্তর: কাউকে খেয়াল খুশিমতো গ্রেপ্তার ও আটক করা যাবে না।৫। প্রত্যেকের শিক্ষার — রয়েছে।উত্তর: প্রত্যেকের শিক্ষার অধিকার রয়েছে।৬। স্বাধীন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য — বিকল্প নেই।উত্তর: স্বাধীন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানবাধিকারের বিকল্প নেই।৭। শিশুশ্রমের প্রধান কারণ হলো —।উত্তর: শিশুশ্রমের প্রধান কারণ হলো দারিদ্র।৮। শিশুশ্রমের ফলে — লঙ্ঘন হয়।উত্তর: শিশুশ্রমের ফলে মানবাধিকার লঙ্ঘন হয়।৯। আমাদের দেশ থেকে কখনো কখনো অনেক — ও শিশুকে অন্যান্য দেশে পাচার হয়।উত্তর: আমাদের দেশ থেকে কখনো কখনো অনেক নারী ও শিশুকে অন্যান্য দেশে পাচার হয়।১০। এসিড নিক্ষেপ — অপরাধ।উত্তর: এসিড নিক্ষেপ জঘন্যতম অপরাধ।১১। বর্তমানে এসিড নিক্ষেপের কারণে সর্বোচ্চ শাস্তি—করা হয়েছে। উত্তর: বর্তমানে এসিড নিক্ষেপের কারণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে।১২। সব ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানকে — করব। উত্তর: সব ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান করব।১৩। যৌতুক একটি—সামাজিক প্রথা। উত্তর: যৌতুক একটি ঘৃণ্য সামাজিক প্রথা।১৪। যৌতুকের কারণে নারীর ওপর নির্যাতন—লঙ্ঘন। উত্তর: যৌতুকের কারণে নারীর ওপর নির্যাতন মানবাধিকার লঙ্ঘন।১৫। প্রতিবছর — ‘বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস’ পালন করা হয়। উত্তর: প্রতিবছর ১২ জুন ‘বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস’ পালন করা হয়।১৬। —পালন করা হয়ে থাকে ৮ মার্চ। উত্তর: ‘বিশ্ব নারী দিবস’ পালন করা হয় মার্চ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল