প্রথম বর্ষ সম্মানে বিভিন্ন কোটায় ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে মুক্তিযোদ্ধা সন্তান/ আদিবাসী/দৃষ্টিপ্রতিবন্ধী কোটায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। নিচের শর্তাদি যথাযথ অনুসরণপূর্বক ভর্তির নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিপ্রক্রিয়া শেষ করতে হবে। ক) মুক্তিযোদ্ধার সন্তান/আদিবাসী/দৃষ্টিপ্রতিবন্ধী কোটায় ভর্তির আসনসংখ্যা সংশ্লিষ্ট কলেজের জন্য নির্ধারিত বিষয়ভিত্তিক আসনের অতিরিক্ত বলে গণ্য হবে। খ) একটি কলেজে সর্বাধিক মুক্তিযোদ্ধার সন্তান ১৫, আদিবাসী সাত ও দৃষ্টিপ্রতিবন্ধী তিনজনের অধিক ছাত্রছাত্রী ভর্তি করা যাবে না। গ) মুক্তিযোদ্ধার সন্তান/আদিবাসী/দৃষ্টিপ্রতিবন্ধীদের সংরক্ষিত কোটায় কোনো বিষয়ে মেধাক্রমের ভিত্তিতে তিনজনের অধিক ছাত্রছাত্রী ভর্তি করা যাবে না। ঘ) মুক্তিযোদ্ধার সন্তান/আদিবাসী/দৃষ্টিপ্রতিবন্ধী কোটায় ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে ভর্তি নির্দেশিকায় উল্লিখিত নির্দেশাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে।