প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তির আবেদনের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৫ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট দুপুর ১২টা থেকে এ কার্যক্রম শুরু হবে।
গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, অনিবার্যকারণবশত ২৭ আগস্ট দুপুর ১২টা থেকে ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) অথবা (admission.ru.ac.bd) এবং বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিস্তারিত তথ্য জেনে টেলিটক মোবাইল ফোন থেকে খুদেবার্তার মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে হবে।