প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কার্যক্রম আগামী ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে। ওই দিন ভর্তি ফরম বিতরণ শুরু হবে আর ফরম বিতরণ শেষ হবে ১০ অক্টোবর। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ও বিজ্ঞান অনুষদের ডিন আবুল কালাম আজাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম বিতরণ কার্যক্রম এবারও অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে।’বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম বলেন, ‘ভর্তি পরীক্ষার সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। তবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।’