প্রথমবারেই শতভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষায় কুমিল্লার বরুড়া উপজেলার ছোটতুলাগাঁও মহিলা কলেজের ৭৪ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছেন। এবারই প্রথম এখানকার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। কলেজটি থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৫ জন। তাঁদের মধ্যে বিজ্ঞান বিভাগে নয়জন, মানবিকে চারজন ও ব্যবসায় শিক্ষা শাখায় দুজন রয়েছেন। ২০১৪ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটির অধ্যক্ষ চৌধুরী মো. হাবিবুর রহমান বলেন, নতুন কলেজ হিসেবে সবাই ভালো করার চেষ্টা করেছেন। সম্মিলিত প্রচেষ্টায় এ ফল হয়েছে। যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও স্ট্যান্ডার্ড গার্মেন্টের অন্যতম স্বত্বাধিকারী আতিকুর রহমান এ কলেজের প্রতিষ্ঠাতা।